মোটা টাকার টোপ, বিকিনি পরিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল পুলিশের জালে কৃষ্ণ

তরুণী-কিশোরীদের ‘সাহসী’ ছবি তোলার টোপ দিত সে। আর সেই টোপে কেউ পা দিলে প্রথমে বিকিনি বা ছোট পোশাক পরিয়ে ছবি তুলতো কৃষ্ণ ঘোষ নামে শিলিগুড়ির ওই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: অভিনব কায়দায় প্রতারণার ব্যবসা ফেঁদেছিলেন শিলিগুড়ির এক যুবক। মোটা টাকার টোপ দিয়ে তরুণী-কিশোরীদের ‘সাহসী’ ছবি তোলার টোপ দিত সে। আর সেই টোপে কেউ পা দিলে প্রথমে বিকিনি বা ছোট পোশাক পরিয়ে ছবি তুলতো কৃষ্ণ ঘোষ নামে শিলিগুড়ির ওই যুবক। পরে সেই ছবি তোলার পর বহু তরুণীকে ব্ল্যাকমেল করে টাকাপয়সা ও গয়না হাতিয়ে নিত কৃষ্ণ। এভাবেই চলছিল অভিনব প্রতারণার ব্যবসা। শেষ পর্যন্ত চুঁচুড়ায় পুলিশের জালে ধরা পড়ে দেল শিলিগুলির যুবক কৃষ্ণ ঘোষ। রবিবারই তাঁকে চুঁচুড়া আদালতে হাজির করে পুলিশ। বিচারক তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রায় চার মাসের বেশি সময় কৃষ্ণ একাধিক তরুণীকে ব্ল্যাকমেল করে আসছিল। কিন্তু বহু চেষ্টা করেও তাঁর নাগাল পায়নি পুলিশ। কীভাবে প্রতারণা করত ওই যুবক? সম্প্রতি বাগুইহাটির দুই তরুণী চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। এক ফেসবুক প্রোফাইলে বিজ্ঞাপণ দেখে তাঁরা আকৃষ্ট হয় বলে পুলিশের কাছে দাবি করেন দুই তরুণী। বিজ্ঞাপণে বলা হয়েছিল, বিয়ের সাজ, ছোট পোশাক, বিকিনি ও সাহসী ছবি তুলে মোটা টাকা রোজগার করা যাবে। এক তরুণীর দাবি, একেকটি সাহসী ছবি তোলার জন্য ১৮ হাজার টাকা পর্যন্ত সাম্মানিক দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই যুবক।

অভিযোগকারী দুই তরুণীর দাবি, প্রথমে হুগলির পোলবার এক হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘর ভাড়া নিয়ে ফটোশ্যুট হয়। তাঁদের বিয়ের সাজের জন্য সোনার গয়না নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু ফটোশ্যুটের পর তাঁদের ভুল বুঝিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দেয় অভিযুক্ত কৃষ্ণ ঘোষ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে মহিলাদের ফোটোশ্যুটের নামে টাকা আয়ের টোপ দিত। এরপর ছোট ছোট পোশাক বা বিকিনি পরিয়ে বিভিন্ন ছবি তুলতো সে। এরপরই শুরু হতো ব্ল্যাকমেল। এমনকি শারীরিক নিগ্রহও করা হয়েছে কয়েকজনে বলে জানতে পেরেছে পুলিশ। কৃষ্ণ কতজন মহিলার সঙ্গে প্রতারণা করেছে সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহিলাদের বিকিনি পরা ছবি কোনও নিষিদ্ধ সাইটে বিক্রি করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল