ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি: ব্যবসায় অংশীদার করে লাভের ভাগ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা। ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতাপ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের বাড়ি বনগাঁ থানার চাঁদা এলাকায়। বসিরহাটের বাসিন্দা ব্যবসায়ী জয়ন্ত দাসের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে জয়ন্তের সঙ্গে বছর দুয়েক আগে আলাপ হয় অভিযুক্তের। অভিযোগ পরিবহণ ব্যবসায় মোটা অঙ্কের লাভের প্রতিশ্রুতি দিয়ে জয়ন্তের কাছ থেকে ২৪ লক্ষ টাকা নিয়েছিল ধৃত। তারপরেই যোগাযোগ বন্ধ করে দেয় প্রতাপ। দীর্ঘদিন কোনও যোগাযোগ করেনি সে। বারবার ফোন করলেও কোনও উত্তর পাওয়া যায়নি অভিযুক্তের তরফে। টাকা না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন জয়ন্ত। তারপরে ২০২৫ সালে বসিরহাট আদালতে মামলা করেন তিনি।

আরও পডুন: ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

আদালত থেকে একাধিকবার তলব করা হলেও হাজিরা এড়িয়ে যান প্রতাপ। খোঁজ নিয়ে জয়ন্ত জানতে পারেন, গ্রেফতারি এড়াতে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছেন প্রতাপ। বনগাঁ থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। পরে শিলিগুড়ি থেকে প্রতাপকে গ্রেফতার করে। গতকাল, শনিবার ধৃতকে গ্রেফতার করে বনগাঁয় নিয়ে আসে পুলিশ। আজ, রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় বনগাঁ থানার পুলিশের তরফে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন আদালতে জানিয়েছেন তদন্তকারীরা।

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটে নতুন প্রদর্শনী পূর্ব রেলের

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত