পুলিশি হানায় মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: কয়েক দিন আগে পর্যন্ত ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের কিছু এলাকা। তবে বর্তমানে কিছুটা শান্তি ফিরেছে সেখানে। এর মধ্যেই মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার আমিনাবাদ এলাকায় গোপন সূত্রে কিছু বেআইনি কাজ হওয়ার খবর পায় স্থানীয় পুলিশ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় তল্লাশি শুরু হয়। তার পরই এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় দুটি পিস্তল ও এক রাউন্ড গুলি। উদ্ধারিত অস্ত্রের সঙ্গে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রকাশ প্রামাণিক (কালু)। তিনি নদিয়া জেলার থানারপাড়া এলাকার বাসিন্দা।

সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ধৃত ওই ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিন থানা হেফাজতে রাখাতে আদলতে আবেদন করেছে ডোমকল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তকে মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠিয়েছে ডোমকল থানার পুলিশ। তবে প্রকাশ কেন তার কাছে এই আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তার সঠিক কোনও তথ্য এখনও জানা যায়নি। এমনকী এই অস্ত্র ও গুলি তিনি কোথা থেকে পেয়েছেন তাও ধৃত পরিষ্কার করে বলেনি। অভিযুক্তের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তার থেকে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি এই বিষয়। তবে মনে করা হচ্ছে ভিতরে ভিতরে নিশ্চয় কোনও বড় ষড়যন্ত্র করছিলেন অভিযুক্ত প্রকাশ প্রামাণিক! ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ জেলার পুলিশ। আপাতত প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় ছাড়া কিছুই সামনে আসেনি।

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা