এই মুহূর্তে

গতির বলি যুবক: শুভেন্দু সহ কনভয়ে থাকা সবাইকে নোটিশ পাঠাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: কনভয়ের ধাক্কায় সাইকেল আরোহী যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল চণ্ডীপুর সহ পূর্ব মেদিনীপুর। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কনভয়ের চালক আনন্দ কুমার পাণ্ডে। এবার নোটিশ পাঠানো হচ্ছে শুভেন্দু সহ ওই কনভয়ে থাকা সকলকে।

সূত্রের খবর, আজই পুলিশ নোটিশ পাঠাবে শিশিরপুত্র সহ কনভয়ে থাকা সকলকে। নোটিশ পাঠানো হবে যুবক মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে। অন্যদিকে, ধৃত চালকের ১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত।

যুবক মৃত্যুতে উত্তাল পূর্ব মেদিনীপুর। গতকাল রাত্রি ১০টা থেকে ১টা পর্যন্ত দিঘা- নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ হয়েছে। হয়েছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ফের চণ্ডিপুর, কাঁথি এবং গড় চক্রবেড়িয়ায় প্রতিবাদ সভা করবে তৃণমূল। মৃত শেখ ইসরাফিলের দেহ নিয়ে দেখানো হবে বিক্ষোভ। দাবি, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে।

স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনার পরেও দাঁড়ায়নি কনভয়। মানবিকতা দেখিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া দূরের কথা। ওই কনভয়ের কেউ উদ্ধারকাজে এগিয়ে আসেনি বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এর আগেও শুভেন্দু’র বেপরোয়া কনভয়ের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে। অভিযোগ, এর আগেও একই ঘটনা ঘটেছিল আসানসোলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ