নওদায় বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দুই

বৃহস্পতিবার রাতে এই বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়েছিল মেজবুল শেখ নামে এক ব্যক্তির।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের নওদার মধুপুর এলাকায় বোমা (Bomb) বিস্ফোরণের ঘটনায় আরও এক জনের মৃত্যু হল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে আহত কাবিজুল শেখের মৃত্যু (Death) হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে এই বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়েছিল মেজবুল শেখ নামে এক ব্যক্তির।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে মধুপুরে এক ব্যক্তির বাড়ির কাছের বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকা বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। সেই বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয় মেজবুলের। এই ঘটনায় মিরজুল শেখ (৫০) এবং কাবিজুল শেখ (৫২) নামে আরও দুজন গুরুতর জখম হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল কাবিজুল ও মিরজুলের। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে হাসপাতালে মারা যান কাবিজুল। মৃত কাবিজুল শেখ নওদা থানার মাঠপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত কাবিজুলের বিরুদ্ধে নওদা ছাড়াও মুর্শিদাবাদের একাধিক থানাতে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাতে অস্ত্র কারবারি হিসেবে পরিচিত ছিল কাবিজুল।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?