টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

অভিনব কায়দায় কয়লা পরিবহন করতে গিয়ে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গেল কয়লা বোঝাই পিক-আপ ভ্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাচারের নতুন ধরণ! অভিনব কায়দায় কয়লা পরিবহন করতে গিয়ে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গেল কয়লা বোঝাই পিক-আপ ভ্যান। গাড়ি উল্টে যেতেই পর্দাফাঁস। সামনে এলো বিস্ফোরক তথ্য। গোটা গাড়িতে কয়লা থাকলেও, তা লাল টমেটো দিয়ে ঢাকা ছিল। অর্থাৎ অভিনব কায়দায় পাচার হচ্ছিল কয়লা। গাড়ি উল্টে যেতেই সব পরিষ্কার হয়ে যায়। ক্ষমতায় বসেই দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও দুর্নীতি বরদাস্ত করা যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করেছেন। তারপরেও বাংলা জুড়ে দুর্নীতি বর্তমান।

টমেটো বোঝাই গাড়িতে পাচার হচ্ছে কয়লা, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোবিন্দপুরে। সেখানেই প্রকাশ্যে এসেছে ‘বেআইনিভাবে কয়লা পাচারের কৌশল’। বুধবার (২৯ জুলাই) সকালে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ। জানা যায়, গুসকরার দিকে যাওয়ার সময় গাড়িটির পিছনের চাকা হঠাৎ খুলে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উল্টে যায়। তাতেই সব পর্দাফাঁস। টমেটোর আড়ালে লুকিয়ে থাকা কয়লার বোঝা বেরিয়ে আসে।

অভিযোগ, পুলিশের নজর এড়াতেই গাড়িতে টমেটো দিয়ে ভরিয়ে সেটিকে সবজিভর্তি গাড়ির ছদ্মবেশ দেওয়া হয়। কারণ গাড়িতে আরও অনেক সবজি ছিল। ইতিমধ্যেই পুলিশ গাড়িটিকে আটক করেছে। তবে কয়লা কোথায় পাচার করা হচ্ছিল, পাচারচক্রের সঙ্গে কারা কারা জড়িত, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, গাড়িটি উল্টে যাওয়ার পর তাঁরা চালককে সাহায্য করতে গিয়েছিল। তখনই দেখতে পান টমেটোর নিচ থেকে বেরিয়ে আসছে কয়লা। এমন কায়দায় কয়লা পাচার আগে কখনও দেখেননি ও শোনেননিও।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ