ওড়িশাতে সামসেরগঞ্জের শ্রমিক খুন হওয়ার ঘটনায় গ্রেফতার ২ প্রতিবেশী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,সামসেরগঞ্জ: ওড়িশাতে কাজ করতে গিয়ে সামসেরগঞ্জের শ্রমিক লোকমান সেখকে খুন কাণ্ডে গ্রেফতার প্রতিবেশী দুই যুবক। বৃহস্পতিবার রাতে সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে ঘনেশ্যামপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুন্দর সেখ এবং করিম সেখ। দুজনেরই বাড়ি সামশেরগঞ্জ থানার ঘনেশ্যামপুর। শুক্রবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। উল্লেখ করা যেতে পারে গত বুধবার ওড়িশার(Ordissa) বহরমপুর জেলা থেকে সামশেরগঞ্জের দেবিদাসপুর এর লোকমান শেখ নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় তারই সহকর্মী তথা সামসেরগঞ্জের ঘনেশ্যামপুর(Ghanashyampur) গ্রামের সুন্দর সেক এবং করিম শেখের নাম উঠে আসে। বৃহস্পতিবার বিকেলেই মৃতদেহ বাড়ি নিয়ে আসা হয় লোকমান শেখের। বিষয়টি নিয়ে সামসেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। ঠিক তারপরেই তদন্ত শুরু করে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ। মোবাইল লোকেশন দেখে অভিযুক্তদের ধরতে সক্ষম হয় পুলিশ। খুনের কথা দুজনেই স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে খবর।

এদিকে সামান্য বিষয় নিয়ে প্রতিবেশীকে খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষজন। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে কেন তারা খুন করল কিভাবে খুন করলো সমস্ত কিছু তদন্ত করে দেখবে পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ। ধৃতদের বয়ান রেকর্ড করবে পুলিশ। মৃতদেহের ময়না তদন্তে রিপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছে পুলিশ।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির