এই মুহূর্তে

রাস্তায় গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ, মালদায় চার সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ উঠল চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে শেষমেষ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। সোমবার (৯ মার্চ) ঘটনাটি ঘটেছে, হবিবপুর রাইস মিল এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন হবিবপুর রাইস মিল এলাকার বাসিন্দা জয়দেব পাণ্ডে নামে এক চাষি তাঁর জমির সরষে কাটা এবং ঝাড়াই-বাছাই করার জন্য থ্রেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, ওই সময়ে সেই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ার রাস্তায় তাঁর গাড়ি থামিয়ে টাকা দাবি করে। তিনি টাকা দিতে না চাইলে থ্রেসার মেশিন নিয়ে তাঁকে জমিতে যেতে দেওয়া হবে না বলে হুমকি দেন। ওই সময়েই পাশ দিয়ে যাচ্ছিলেন বিজেপির দুই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তাঁদের কাছে এই বিষয়ে নালিশ জানান ওই চাষি। যা শুনে বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য ওই সিভিক ভলান্টিয়ারের কাছে জানতে চান, কেন তাঁরা ওই চাষির কাছে টাকা দাবি করেছেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বাকযুদ্ধ চলে। তখনই এই ঘটনার প্রতিবাদে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদাবাসী গ্রামবাসীরা। হবিবপুর রাইস মিল এলাকায় তুমুল ঝামেলা শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে এলাকায় ছুটে আসেন হবিবপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে শেষমেষ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

পুলিশের সঙ্গে সঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহাও ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় সিভিক ভলিন্টিয়ার দের একাংশের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানি সাহা এবং হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তাঁদের দাবি, এই বিষয়টি এলাকায় প্রথম নয়। মাঝে মধ্যেই সিভিক দের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসে। এমনকি হবিবপুর হাটে পুলিশের একাংশ নিয়মিত টাকা তোলেন বলেও অভিযোগ করেন তাঁরা। তবে আজ এই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ায় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক। তবে অভিযোগের তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন হবিবপুর থানার পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে,প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

নিজেরটা ‘বিচারাধীন’ এবং দুই ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ