দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাত নতুন ভোটার নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। নিজের গ্রাম ইচাগ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে  ভোট দেন তিনি।

সাধারণ ভোটারদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ায় এলাকায় বিশেষ নজর কাড়ে এই ছবি। নেপাল মাহাত এই বিধানসভায় চারবারের বিধায়ক নেপাল মাহাত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতোর কাছে পরাজিত হন। তবে ২০২৬ সালের নির্বাচনে আবারও ফের কংগ্রেস প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপাল মাহাত বলেন,  ‘মানুষ পরিবর্তন চাইছেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের স্বার্থে এবার মানুষ কংগ্রেসকেই সমর্থন করবেন বলে আমি আশাবাদী।‘ পাশাপাশি, নাতি-নাতনি দের সাথে ভোট দেওয়ার বিষয়ে নেপাল মাহাতো বলেন, ‘গণতন্ত্রের বড় উৎসব ভোট, পুরুলিয়াতেও ভোট হয় উৎসবের আবহে। যতই ব্যস্ত থাকি এই একটা দিনে নাতি নাতনি পরিবারের সদস্যদের সাথে ভোট দেওয়ার আনন্দই আলাদা।‘

এবার পুরুলিয়ার ভোটে প্রধান আকর্ষণ মহিলা পরিচালিত বুথ। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে থাকছে মোট ২৫০ টি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ। মহিলা পরিচালিত প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে মোট চারজন মহিলা কর্মী থাকছেন। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বেও থাকছে মহিলা বাহিনী। পুরুলিয়া জেলায় মোট ভোটার সংখ্যা ২২,৫২,৮০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১,৫৬,৮৩৭ জন, মহিলা ভোটার ১০,৯৫,৯৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্র ২,৮০২টি, যার মধ্যে ২৫০টি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ