‘ভোটের নামে এখানে বাইরের লোক আনা হচ্ছে’, বিস্ফোরক অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। আর ওই ভোটের কথা মাথায় রেখে ভিন রাজ্য থেকে লোক নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার (১৭ আক্টোবর) গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোর উদ্বোধন করতে গিয়েই ওই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। সরাসরি বিজেপির নাম না করলেও মুখ্যমন্ত্রীর নিশানায় যে বিজেপি তা নিয়ে কোনও সংশয় নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের।

সম্প্রতি ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে বহিরাগতদের নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর সেই ‘বহিরাগত’ তত্ত্ব নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল বিজেপির মোসাহেবি করা গদি মিডিয়া। এদিন ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনের অনুষ্ঠান থেকে ভবানীপুরে বহিরাগতদের ভিড় নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গদি মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন ‘আমার একটি কথার অন্য অর্থ বের করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে বসবাসকারী মানুষদের বোঝাইনি। আমি দলের কাউন্সিলরদের মিটিংয়ে বলেছিলাম, বস্তি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তোমরা ওদের থাকার জন্য বাংলার বাড়ি বানাচ্ছো না কেন? বস্তিতে থাকা অপরাধ নয়। কেউ যদি জমি কিনে নেন, আর তার জন্য ২০০ জন মানুষকে তাড়িয়ে দেন—তা মানবিক নয়। আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম। এখানে যারা থাকে, তাঁরা বাঙালিদের থেকেও বেশি বাঙালি। তাদের সম্মান করি। ভালবাসি। বহিরাগত কাদের  বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছিল। যারা বাইরের লোক নিয়ে এসে এখানে, আমাদের ভোটারদের নামের পাশে দশটা করে বাইরের লোকের নাম তোলে। যাতে এখনকার ভোটাররা ভোট দিতে না পারে’গদি মিডিয়া বলি এক করি আর এক। ওরা ভুল তথ্য ছড়াতে ওস্তাদ! কিন্তু মানুষ জানে, আমি সব সময় তাদের পাশে আছি।’

এর পরেই তিনি সুপরিকল্পিতভাবে এখানে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ তোলেন। তাঁর কথায়, ‘সামনে ভোট। আর ভোটের নাম করে কিছু লোক বহিরাগতদের নিয়ে আসে। বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে। যাঁদের অনেক টাকা আছে।’ এদিন ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব ছাড়াও জানবাজার ও শেকসপিয়র সরণির কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শেকসপিয়র সরণির মঞ্চ থেকে পুজোর আগে ভয়াবহ বৃষ্টিতে বিদ্যুতের স্পর্শে প্রাণ হারানো ১০ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা