উপচে পড়া ভিড়, ছবি দেখে হাসছেন নেটিজেনরা

বস্তুত উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনের সময়েও মোদির সভায় এত কম মানুষের ভিড় চোখে পড়েনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে দাবি লাখো মানুষের ভিড়। বাস্তবের ছবি বলছে ৫০ হাজারও লোক হয়েছে কিনা সন্দেহ। লোকসভা নির্বাচনের(General Election 2024) প্রাক্কালে হুগলি জেলার(Hooghly District) আরামবাগে(Aarambag) কালিপুরের মাঠে সভা করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কার্যত এই সভা দিয়ে এদিন অর্থাৎ ১ মার্চ থেকেই বাংলার(Bengal) বুকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভা যাতে সফল হয় তার জন্য রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে নির্দেশ এসেছিল কমপক্ষে ২ লক্ষ মানুষের সমাগম ঘটাতে হবে। কিন্তু খোদ প্রধানমন্ত্রী সভায় হাজির হওয়ার পরেও সেই সভাস্থলে জনপ্লাবন চোখে পড়েনি। নানা সংবাদমাধ্যমের ড্রন শটে যে সব দৃশ্য ও ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, সভায় মেরেকেটে হাজার ৫০ লোক হয়েছে। তার বেশি কোনও ভাবেই নয়। যদিও বেশ পরিকল্পিত ভাবেই বিজেপির তরফে সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু হয়ে গিয়েছে, সভায় নাকি লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। আর তা দেখে নেটিজেনরা এখন হাসছেন। বস্তুত উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনের সময়েও মোদির সভায় এত কম মানুষের ভিড় চোখে পড়েনি।

উনিশের ভোটে হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রটি দেড় হাজারেরও কিছু কম ভোটে তৃণমূলের(TMC) কাছে হেরেছিল বিজেপি(BJP)। একুশের ভোটে সেই লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪টিতেই জিতেছিল বিজেপি। রাজনৈতিক সমীক্ষকদের দাবি, ২৪’র ভোটেও আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা গোঘাট, খানাকুল, পুরুশুড়া ও আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে লিড তুলবে বিজেপি। কিন্তু বাকি ৩টি বিধানসভা কেন্দ্র হরিপাল, তারকেশ্বর এবং চন্দ্রকোণা থেকে লিড তুলবে তৃণমূল। বিজেপি ৪টি বিধানসভা কেন্দ্র থেকে যে পরিমাণ লিড তুলবে তার থেকেও তৃণমূলে বেশি ভোটের লিড তুলবে ৩টি বিধানসভা কেন্দ্র থেকে। শেষে দেখা যাবে খুব কম করে হলেও ১০ হাজার ভোটের ব্যবধানে আসন ধরে রেখেছে তৃণমূলই। যদিও বিজেপির দাবি, এই সব দাবি মনগড়া। প্রধানমন্ত্রী এলে এই আসন নিশ্চিত। আর তাই এই আসন থেকেই এদিন বাংলার বুকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন নরেন্দ্র মোদি। কিন্তু অতিবড় বাম প্রভাবিত ও তৃণমূল বিরোধী কেন্দ্রে মাত্র ৫০ হাজারে ভিড় বিজেপি মুখে শেষ অবধি ঠিক কতটা হাসি ফোটাতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা, জমি দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ