রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার ফেটে বিস্ফোরণ,হাত উড়ল চালক ও খালাসির

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার (Oxygen cylinder) ফেটে বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে জখম ২ জন। বিস্ফোরণে হাত-পা উড়ল ২জনের। বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে (Rampurhat) । লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। আহতদের নাম উজির হোসেন (Wazir Hossain) ও আবু তালেব (Abu Taleb)

জানা গিয়েছে, রামপুরহাটের ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে মাড়গ্রাম মোড় সংলগ্ন একটি অক্সিজেন ডিস্ট্রিবিউটের দোকান রয়েছে। বুধবার সকালে একটি লরিতে করে অক্সিজেন সিলিন্ডার এসেছিল সেখানে। অক্সিজেন সিলিন্ডারটি নামানোর সময় কোনও কারণে ফেটে যায় সিলিন্ডারটি। সঙ্গে সঙ্গে হাত উড়ে যায় লরির চালক ও খালাসির। গুরুতর জখম অবস্থায় উজির হোসেন ও আবু তালেবকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে ২টি বাড়িও। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সাত সকালে খুব জোরে কিছু ফেটে যাওয়ার শব্দ শোনা যায়। প্রথমে কিছু বোঝা যায়নি। তাই তাঁরা মনে করেন টায়ার বার্স্ট করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে সাদা ধোঁয়া ভরে যায় এলাকা। চালক ও খালাসির চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  এদিন লরি থেকে অক্সিজেন নামানো হচ্ছিল। একটি সিলিন্ডার হাত থেকে মাটিতে পড়ে যায়। অন্য একটি সিলিন্ডার নামাতে যাওয়ার সময়ই খুব জোরে বিস্ফোরণ হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র