অসম বাংলা সীমানায় গাড়িসহ পাইন কাঠের প্লাই উদ্ধার , আটক দুই

Share:

নিজস্ব প্রতিনিধি,কুমারগ্রাম: ফের বড়সড় সাফল্য পেল কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ি। অসম বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টে একটি পাইন কাঠ বোঝাই ১৬ চাকার ট্রাক আটক করে বনদপ্তরের হাতে তুলে দিল বারবিশা ফাঁড়ির পুলিশ।জানা গিয়েছে, অসম থেকে এ রাজ্য হয়ে কাঠগুলিকে পাচার করা হচ্ছিল ।বাজেয়াপ্ত করা হয় আনুমানিক ৭০০সি এফ টি পাইন কাঠের প্লাই । গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসম বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়ি চেকিং পয়েন্টে(Pakriguri Checking Point) ট্রাকটি আটক করে পুলিশ।

পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে ওই ট্রাকটিকে তুলে দেয় ভল্কা রেঞ্জের হাতে । ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পরবর্তী সময়ে পুলিশ ওই দুজনকে বনদপ্তর হাতে তুলে দিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর।গোটা ঘটনায় ফিরোজ আনসারী গাড়ি চালক আজাদ আনসারী খালাশিকে রবিবার আলিপুরদুয়ার আদালতে(Alipurduar Court) পেশ করা হয়। এই পাচার চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, পাহাড়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যান এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোকের ছায়া এলাকাজুড়ে। মৃত যুবকের নাম সৌরভ সাহা।মৃত যুবক এনায়েতপুর অঞ্চলের পঁচিশা এলাকার বাসিন্দা। জানা গেছে ,বিগত কিছুদিন আগে চার বন্ধুর সাথে দুটি বাইকে করে দার্জিলিং(Darjilling) এর উদ্দেশ্যে রওনা দেয় সৌরভ ও তার বন্ধুরা। শনিবার বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাগ্রস্ত হয় সৌরভের বাইক। সেখানে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয় সৌরভের। এই বাইক দুর্ঘটনায় আহত হয়েছে অপর এক বন্ধুও। এই খবর বাড়িতে পৌঁছাতে কান্নার রোল পরিবারসহ এলাকা জুড়ে। ইতিমধ্যে দেহ আনতে বাড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবারের সদস্যরা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং