সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ বছর ধরে নিঃসন্তান এক বৃদ্ধ দম্পতির দেখভাল করেছিলেন দূর সম্পর্কের আত্মীয় পলাশ বাগচী। চিকিৎসা থেকে শুরু করে শেষকৃত্য সব দায়িত্বই পালন করেছিলেন তিনি। সেই আস্থার জেরেই দম্পতি তাঁদের সম্পত্তির উইল পলাশের নামে করে দিয়েছিলেন বলে পরিবারের দাবি। কিন্তু দম্পতির মৃত্যুর পর সেই সম্পত্তির দখল নিয়ে শুরু হয় বিবাদ। অভিযোগ, একদল দুষ্কৃতীর সাহায্যে পলাশকে বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়। এরপরই নদিয়ায় নিজের বাড়িতে গিয়ে আত্মঘাতী হন ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার গড়িয়া এলাকায়।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমল ঘোষ এবং সবিতা ঘোষের কোনও সন্তান ছিল না। নদিয়া থেকে কলকাতায় এসে ওই দম্পতির বাড়িতে থাকতে শুরু করেছিলেন পলাশ। দীর্ঘদিন ধরে তাঁদের দেখাশোনা, চিকিৎসা সংক্রান্ত কাজকর্ম এবং দৈনন্দিন প্রয়োজনের দায়িত্ব সামলাতেন তিনি। পরিবারের দাবি, পলাশের এই ভূমিকার কারণেই অমল ও সবিতা তাঁদের সম্পত্তি তাঁর নামে উইল করে দেন। দম্পতির মৃত্যুর পর সেই উইল অনুযায়ী পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন পলাশ। অভিযোগ, অমল ঘোষের মৃত্যুর পর তাঁর পরিবারের অন্য সদস্যরা ওই সম্পত্তির দখল নেওয়ার চেষ্টা শুরু করেন। পলাশকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার চাপ ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পলাশের উপর একদল দুষ্কৃতী হামলা চালিয়ে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে। এমনকি জোর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়ারও অভিযোগ করেছে পলাশের পরিবার।

আরও পড়ুন: নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বিপুল ঘোষ, শ্যামল ঘোষ, সজল ঘোষ-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। বাড়ি থেকে উচ্ছেদের ঘটনার পর পলাশ নদিয়ায় নিজের বাড়িতে ফিরে যান। সেখানেই তিনি আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে। পলাশের পরিবারের আরও অভিযোগ, শুধু তাঁকেই নয়, তাঁর বৃদ্ধ বাবা-মা-সহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়েছিল। বর্তমানে আতঙ্কে ওই পরিবারের কয়েকজন এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। পলাশের দিদি প্রিয়া বাগচীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ওই বাড়িতে বসবাস করছেন এবং সম্পত্তির উইল ও বিদ্যুতের মিটার-সহ বিভিন্ন নথি তাঁদের নামে রয়েছে। তা সত্ত্বেও কোনও বৈধ কাগজপত্র না দেখিয়ে তাঁদের জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। প্রিয়ার আরও অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর দাবি, পরিবারের উপর লাগাতার চাপ ও হামলার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর ভাই। শেষ পর্যন্ত নদিয়ায় ফিরে গিয়ে আত্মঘাতী হন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। ফলে পুলিশের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, অভিযুক্ত বিকাশ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন বলে পরিবারের দাবি।

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য