পাণ্ডবেশ্বরে পার্ক থেকে উদ্ধার মাথার খুলি, হাড়, চুল ও কাপড়ের টুকরো

Share:

নিজস্ব প্রতিনিধি,পান্ডবেশ্বর: পাঁচ মাস আগে যমজ বোনের নিখোঁজে বাড়ল রহস্য ।পার্ক থেকে উদ্ধার মাথার খুলি, হাড়, চুল ও কাপড়ের টুকরো। পার্ক ও পার্ক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল শিশুর মাথার খুলি, হাড়, চুল, কাপড়ের টুকরো। শনিবার এই ঘটনায় আসানসোল – দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পান্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত ৫ মাস আগে এই এলাকার যমজ বোনের নিখোঁজ থাকার রহস্যের যোগ থাকতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের মত।জানা গেছে, শনিবার সকালে কুমারডিহির “ডিহি” পার্কের পেছনে খোলা মাঠ থেকে উদ্ধার হয় বেশ কিছু হাড়ের টুকরো, মাথার খুলির অংশ, চুল ও কাপড়ের টুকরো । এগুলি কোন শিশুর শরীরের অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে । এরপরেই “ডিহি” পার্কের ভেতর ও বাইরে তল্লাশি শুরু করে পাণ্ডবেশ্বর থানার(Pandabeswar P.S.) পুলিশ ।

এইসব কিছু উদ্ধার হওয়ার পরে পার্কের চারপাশের এলাকায় ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় পুলিশের তল্লাশি। সন্ধে পর্যন্ত চলে সেই তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশিতে মাথার খুলি, হাড়, চুল, কাপড়ের টুকরো উদ্ধার হয়েছে । এগুলি কোন শিশুর শরীরের অংশ হতে পারে বলে প্রাথমিক তদন্তের পরে অনুমান পুলিশের।উল্লেখ্য, ২০২৪ সালে ১ ডিসেম্বর সকালবেলায় কুমারডিহি স্টেডিয়াম থেকে নিখোঁজ হয়ে যায় স্নেহা ও স্নিগ্ধা বাউরি(Sneha And Singdha Bauri) নামে বছর দশকের দুই যমজ বোন ।‌ অন্ডালের কাজোড়া গ্রামে তাদের বাড়ি হলেও নিখোঁজ যমজ বোন থাকতো কুমারডিহি গ্রামে বাউরি পাড়ায় তাদের মামার বাড়িতে । পুলিশ তদন্ত শুরু করলেও নিখোঁজ যমজ বোনের খোঁজ মেলেনি এখনো পর্যন্ত । বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয়েছিল চাপা ক্ষোভ । এরপরে গত ফেব্রুয়ারি মাসে নিখোঁজ বোনেদের সন্ধান পেতে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে বিভিন্ন এলাকায় পোস্টার দেয় পুলিশ।

কিন্তু তারপরও মেলেনি সন্ধান । শনিবার পার্ক(Park) থেকে এইসব কিছু উদ্ধার অভিযানে পুলিশের সাথে নিখোঁজ বোনদের পরিবারের সদস্য ও আত্মীয়রা থাকায় এই সন্দেহ আরো বেড়েছে ।পুলিশের পক্ষ থেকে এদিন এইসব কিছু উদ্ধার হওয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি । তবে সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কাপড়ের টুকরোর সাথে নিখোঁজ থাকা দুই শিশুর জামা মিল রয়েছে। যে জায়গা থেকে এইসব কিছু উদ্ধার হয়েছে সেই জায়গা পুলিশ ব্যারিকেড করে ঘিরে দিয়েছে। রবিবার এই জায়গা থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দল আসতে পারে বলে সূত্রের খবর ।তবে উদ্ধার হওয়া দেহের অংশের ডিএনএ পরীক্ষার পরেই এগুলির সাথে নিখোঁজ দুই শিশুর মিল রয়েছে কিনা তা জানা সম্ভব হবে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে