আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ভোট মিটতেই পান্ডুয়ায় বুলডোজারের গর্জন, গৃহহীন বহু মানুষ

নিজস্ব সংবাদদাতা, পান্ডুয়া:বিধানসভা নির্বাচনের আবহ শেষ হতেই হুগলির পান্ডুয়া রেলপাড় এলাকায় শুরু হল রেলের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান। শনিবার গভীর রাতের অন্ধকারেই বুলডোজার(Buldozar) নিয়ে নেমে পড়ে রেল কর্তৃপক্ষ(Rail Authority)Pand। যার ফলে মুহূর্তের মধ্যে গৃহহীন হয়ে পড়েন বহু পরিবার।স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই সময় কোনও ভাঙচুর বা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। এরপর ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরের দিনই আবার নতুন করে নোটিশ দেওয়া হয় রেলের তরফে।

নোটিশে জানানো হয়, মাত্র এক দিনের মধ্যে রেলপাড়ের বস্তি এলাকা খালি করতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে অনেকেই তাদের দোকান ও ঘরবাড়ি খালি করে দেন। কিন্তু বহু পরিবারের পক্ষে বিকল্প আশ্রয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি।শনিবার রাতে হঠাৎ করেই বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হলে চরম বিপাকে পড়েন সেই সব মানুষজন। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা কালবৈশাখী ঝড় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে একেবারে আশ্রয়হীন হয়ে পড়েছেন। বহু মানুষের চোখে জল, অনেকে রাস্তায় বসেই প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, “ভোটের আগে আমাদের উচ্ছেদ করা হয়নি, কারণ তখন আমাদের ভোট দরকার ছিল। এখন ভোট শেষ, তাই তড়িঘড়ি উচ্ছেদ চালানো হচ্ছে।” তাঁদের দাবি, কয়েকদিন সময় দিলে অন্তত বিকল্প ব্যবস্থা করা যেত।এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। গৃহহীন পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত পুনর্বাসনের দাবি জোরালো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, ভোটগণনার দিন বাড়তি মিষ্টি তৈরিতে চাপে ব্যবসায়ীরা

ভাঙড়ের শোনপুকুর এলাকায় গভীর রাতে সাদা পোশাকে পুলিশের তাণ্ডব

মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়! তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব করল NIA

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

জয় নিয়ে নিশ্চিত তৃণমূল, হাওড়া গ্রামীণে শুরু উৎসবের মেজাজ

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ