পাণ্ডুয়াতে তার স্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হুগলী : মাইক বাজানো বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে বচসা। পুজো কমিটির ইটের আঘাতে মাথা ফাটলো এক পুলিশ কর্মীর। হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়ল ও নপাড়া এলাকায় শনিবার সকাল থেকে সরস্বতী পুজোর বিসর্জন শোভাযাত্রা চলছে। অভিযোগ সেই শোভাযাত্রায় তারশ্বরে মাইক ও বক্স বাজছিল। পুলিশের কাছে খবর পৌঁছাতেই পান্ডুয়া থানার(Pandua P.S.) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। মাইক বন্ধ করতে বলে পুজো কমিটি গুলোকে।

এরপরেই তাদের সঙ্গে শুরু হয় পুলিশের বচসা। পুলিশ মাইক সেট আটক করে গ্রাম থেকে নিয়ে আসতে গেলে অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে তাঁরা। ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরার(ASI Rajdeb Hazra) মাথা ফাটে। এছাড়াও পিঠে বুকের পাঁজরে গুরুতর ভাবে আঘাত লাগে ভিলেজ পুলিশ সুদীপ হাজরা ঘোষের। তাদের নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

গ্রামে বিশাল পুলিশ উপস্থিত হয় ডিএসপি (ক্রাইম)(DSP Crime) অভিজিৎ সিনহা মহাপাত্রর নেতৃত্বে। যারা কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যবস্থা করেছে পুলিশ আধিকারিকরা। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর