ফের পানিহাটির দুই কাউন্সিলরকে বাংলাদেশ থেকে হুমকি ফোন, নজর রাখছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি পানিহাটি: আবারো পানিহাটির দুই কাউন্সিলর সম্রাট চক্রবর্তী ও তাপস দে’কে হুমকি ফোনের মাধ্যমে।রবিবার থেকে সাত দিন আগে ঠিক একই কায়দায় হুমকি ফোন এসেছিল সম্রাট চক্রবর্তী সহ পানিহাটির কাউন্সিলর সিআইসি(CIC) তাপস দে ও উপ পৌরপ্রধান(Vice Chairman) সুভাষ চক্রবর্তীর কাছে।হুমকির ফোন আসে সেই নিয়ে পুলিশে অভিযোগ জানানো সত্বেও যেহেতু ফোন নাম্বারগুলি বিদেশের তাই তদন্তের গতি অনেকটাই কম বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা ।

রবিবার আবারো বাংলাদেশের একটি নাম্বার থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ হুমকি ফোন আসে এবং বলে খুব সুন্দর নাটক গুছিয়েছেন। রেডি থাকবেন বলে হুমকি আবারো। এই হুমকি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সম্রাট চক্রবর্তী(Samrat Chakraborty) এবং জানিয়েছেন উচ্চতর নেতৃত্বকে এবং ব্যক্তিগতভাবে চান যে বা যারা এই কাণ্ড ঘটাচ্ছে তাদের পরিচয় উদ্ঘাটন করুক এবং জনসমক্ষে আনুক।ঠিক একই কায়দায় ২৯ মার্চ দুপুর একটা চল্লিশ নাগাদ ফোন আসে এক বাংলাদেশি নাম্বার থেকে এবং ৩০ মার্চ আবারও নতুন করে একই ধরণের নাম্বার থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশি নাম্বার থেকে ফোন আসে এবং অপর প্রান্ত থেকে কোনো উত্তর না আসায় ফোন কেটে যায় ।এই বিষয় নিয়ে সম্রাট চক্রবর্তী ও তাপস দে (Tapas Dey)পুলিশে আবার ও অভিযোগ করেন এবং তদন্ত আরও দ্রুত শেষ করার আবেদন জানান ।

উচ্চতর নেতৃত্বকেও জানানো হয়েছে। তারা এই বিষয়টি নিয়ে নজরদারি করছে বলে জানিয়েছেন। কিন্তু কে বা কারা বিদেশি বিভিন্ন নম্বর থেকে পানিহাটি পুরসভার কাউন্সিলারদের বারবার ফোন করে হুমকি দিচ্ছে এই রহস্যের উদঘাটনের জন্য এখন তৎপর হয়ে উঠেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। একাধিক সময় একাধিক ফোন থেকে ফোন আসছে। যেসব নম্বর থেকে ফোন এসেছে তার গতিবেদির ওপর নজর রাখছে ব্যারাকপুর কমিশনারেট। এই হুমকি ফোন নিয়ে ভীত নন পানিহাটি পুরসভার কাউন্সিলররা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের