প্রথম দফার ভোটের মুখে পানিহাটির বিজেপি প্রার্থীকে পুলিশের সমন, অভয়ার মা কী বলছেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই প্রথম দফার ভোট বাংলায়। আর তার আগে তপ্ত হয়ে উঠল রাজনীতি। কারণ প্রথম দফার ভোটের আগে পানিহাটির রাজনৈতিক পারদ চড়ল চরমে। এখানকার বিজেপি প্রার্থী তথা ‘অভয়ার মা’ কে সমন পাঠাল পুলিশ বলে খবর। তবে সেই সমন গ্রহণ করেননি তিনি। তাঁর দাবি, পুলিশের দেওয়া নোটিসে তাঁর স্বামীর নাম ভুল থাকায় তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। কিন্তু কী এমন সমন?‌ সূত্রের খবর, তিনি বিজেপির প্রার্থী হওয়ার পরপরই প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটু মন্তব্য করেছিলেন। সেটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে সমন পাঠিয়েছে।

এদিকে এই ঘটনাকে সরাসরি রাজনৈতিক হেনস্থার সামিল বলে দাবি করেছেন আরজি করের নির্যাতিতার মা। এই সমনের বিষয়ে পানিহাটির বিজেপি প্রার্থী বলেন, ‘‌তৃণমূলের ভাঁড়ারে আমাকে আক্রমণ করার মতো কিছু নেই। তাই পুলিশকে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না। সমন পাঠিয়ে হেনস্থার চেষ্টা হচ্ছে।’‌ প্রথম দফার ভোটের মুখে এই সমন ঘিরে পানিহাটি জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। রত্না দেবনাথের অভিযোগ, সমনে তাঁর স্বামীর নাম ভুল আছে, তাই তিনি পুলিশের ওই সমন গ্রহণ করেননি।

অন্যদিকে এই নিয়ে যখন জোর আলোচনা শুরু হয়েছে তখন ক্ষোভ উগরে দিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি তৃণমূলের উদ্দেশে বলেন, ‘আমাকে এত কটু কথা ওরা বলেছে যে তৃণমূলের ভাণ্ডার শেষ হয়ে গিয়েছে। তাদের ভাণ্ডারে আর কোনও কথা নেই, যেটা অভয়ার মাকে বলতে পারে। তাই সমন পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।’‌ যদিও এই সমনের সঙ্গে তৃণমূলের যোগ আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এখন সর্বত্র নির্বাচন কমিশনের পুলিশ ও প্রশাসন।

এছাড়া কদিন আগে পানিহাটিতে নির্বাচনী জনসভা করতে এসেই অভয়ার মাকে কোনও অপশব্দ বলে আক্রমণ না করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আজ সরাসরি তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তুললেন পানিহাটির বিজেপি প্রার্থী। অভিষেক সৌজন্য দেখালেও অভয়ার মা তা দেখালেন না। বরং তাঁর আক্রমণ, ‘‌ভাইপো এসে বলে যাচ্ছে শালীনতা বজায় রাখতে আর পিসির পুলিশ সমন পাঠাচ্ছে! আমার মনোনয়নের আগে থেকে আমার উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু আমি বলেছি, আপনারা আমার দিকে ইট ছুড়লেও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। কারণ, আমি আমার পৃথিবী, আমার মেয়েকে হারিয়েছি। আর কিছু হারানোর নেই। তাই আমাকে ভয় দেখানো যাবে না।’‌

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর