সহানুভূতি পেতে ভোটে দাঁড়াচ্ছেন আরজি করের নির্যাতিতার মা, চটে লাল আন্দোলনকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পানিহাটি কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিজেপির দ্বিতীয় দফার সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে এসেছে আরজি কর হাসপাতালের নির্যাতিতা ও খুন হওয়া মহিলা চিকিৎসকের মায়ের নাম। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে-সহানুভূতির আবেগকে সামনে রেখেই কি এই কেন্দ্রে লড়াই জমাতে চাইছে বিজেপি? এই জল্পনার মাঝেই নির্যাতিতার মা নিজেই সামনে এসে জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং মেয়ের ন্যায়বিচার আদায়ের লক্ষ্যে তিনি রাজনীতিতে পা রেখেছেন। তাঁর কথায়, “মেয়ের জন্য ন্যায় চাই, পাশাপাশি রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। সেই কারণেই আমি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

পানিহাটি বরাবরই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ বারও শাসকদল তাদের প্রার্থী হিসেবে বিদায়ী জনপ্রতিনিধির পুত্রকে মনোনয়ন দিয়েছে, ফলে তাদের সংগঠনগত শক্তি যথেষ্ট মজবুত বলেই মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে বিজেপির এই প্রার্থী নির্বাচন রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের একাংশের।

আরও পড়ুন: দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো কালারফুল নেতার, কামারহাটিতে প্রচার মিত্র মদনের

অন্যদিকে, আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের ট্রাস্ট বোর্ড থেকে ইস্তফা দেওয়া অনিকেত বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, একটি গণআন্দোলনকে ভোটের রাজনীতির সঙ্গে মেলালে তার মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হতে পারে। ইতিহাস বলছে, এতে দাবি আদায় হয় না।”তিনি আরও অভিযোগ তোলেন যে, ঘটনার তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে-টালা থানার ভূমিকা থেকে শুরু করে প্রশাসনিক পদক্ষেপ, প্রমাণ নষ্টের অভিযোগ এবং সিবিআই তদন্ত-সব কিছুই প্রশ্নের মুখে। তাঁর মতে, “নির্বাচনী রাজনীতিতে ন্যায়বিচারের প্রশ্ন অনেক সময় পিছনে পড়ে যায়, সেখানে জয়ের রাজনীতিই মুখ্য হয়ে ওঠে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন অনিকেত মাহাতো। ন্যায়বিচার ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবিতে তিনি অনশনেও বসেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও সরব ভূমিকা নিয়েছিলেন।

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ