দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো কালারফুল নেতার, কামারহাটিতে প্রচার মিত্র মদনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে প্রচারে ঝড় তুললেন কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। এই তৃণমূল নেতা বরাবরই কালারফুল। তাই আজ, বৃহস্পতিবার দিনকেই বেছে নিলেন মদন মিত্র।

এদিকে আজ দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণী মন্দিরে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে নিয়ে পুজো দিলেন মদন মিত্র। আর সেখানে পুজো দেওয়ার পরে মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফি তুলে হাত মেলালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। আজ, বৃহস্পতিবার হওয়ায় সেখানে ভালই ভিড় ছিল। মদন মিত্রকে দেখতেও অনেকে ভিড় জমান। সাধারণ মানুষের একটা বড় অংশ এসে হাত মেলান মদনের সঙ্গে। আবার অনেকে সেলফি তোলার আবদার করেন। সেই আবদার হাসিমুখে রাখেন মদন। দক্ষিনেশ্বর মন্দিরে থাকা দর্শনার্থীদের হাত জোর করে ভোট প্রার্থনা করলেন এই তৃণমূল প্রার্থী।

অন্যদিকে আজ ফুরফুরে মেজাজে ছিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী। মদন মিত্রের হাতে এদিন দেখা গেল বর্ণপরিচয় আর সহজ পাঠ। যা নিয়ে জোর চর্চা শুরু হয়। কেন এমন দুটি বই নিয়ে এসেছেন?‌ জবাবে মদন মিত্র বলেন, ‘‌বর্ণপরিচয় ও সহজপাঠ বাংলার অস্মিতা এবং ঐতিহ্য। এই অস্মিতা এবং ঐতিহ্য, নষ্ট করার চক্রান্ত করছে বিজেপি। তাই সহজপাঠ ও বর্ণপরিচয় নিয়ে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিলাম। আর এই পুজো দিয়েই এই দুটি বই প্রচারের মাধ্যমে বাড়িতে বাড়িতে দেওয়া হবে।’‌

তাছাড়া আজও রঙিন মেজাজে দেখা গেল মিত্র মদনকে। বহুবার মদন বলেছেন, সকলের বন্ধু তিনি। তাই আজ সকলের সঙ্গে করমর্দন করেন তিনি। এই নিয়ে টানা চারবার কামারহাটিতে তৃণমূল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মদন মিত্র। তৃণমূল সুপ্রিমো তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করতেই জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মদন মিত্র। আর আজ এই প্রচারে বেরিয়ে জনসংযোগে নেমে তাঁর চেনা মেজাজেই মানুষের সঙ্গে কথা বলেন মদন মিত্র। এই কেন্দ্রে সিপিএমের দাপুটে প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়কেও কটাক্ষ করেন মদন মিত্র।

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

বকখালিতে মিলল ডুবে যাওয়া ট্রলারের খোঁজ, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ আরও ৬

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯