পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় বেআইনি অস্ত্রের মামলায় সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: ২০২২ সালের ১৩ ই মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার সময় পানিহাটি কাউন্সিলার অনুপম দত্তকে গুলি করে খুন করা হয় এই খুনের ঘটনায় অমিত পন্ডিত ও সঞ্জীব পন্ডিত ওরফে বাপিকে মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতের(Barrackpore Court) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাস্ট ট্রাক কোর্টে তোলা হলে মহামান্য বিচারক রাহুল ভট্টাচার্য এই কাউন্সিলর খুনের ঘটনায় অভিযুক্ত অমিত পন্ডিতকে দু’বছর ছ মাসের কারাদণ্ড দণ্ডিত করেছেন ও অনাদায় দশ হাজার টাকা জরিমানা নতুবা আরো অতিরিক্ত ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দেন ।

এই অমিত পন্ডিত পানিহাটির কাউন্সিলর(Panihati Councillor) অনুপম দত্তকে গুলি চালিয়েছিল ওয়ান শাটার দিয়ে। বারাকপুর কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটার সত্যব্রত দাস বলেন, ১৬/০৩/২০২২ এ আসামির স্টেটমেন্ট অনুযায়ী কমলদার হোগলাবনে তাকে নিয়ে যায়। সেখান থেকে ২টো আর্মস উদ্ধার হয়। তার মধ্যে অনুপমকে প্রথম যে আর্মস দিয়ে গুলি ছুড়েছিল সেটা উদ্ধার করা হয়।যেই আর্মসটা দিয়ে গুলি করেছিল সেটা কাউন্সিলর খুনে মামলায় চলে যায়।আর একটা আর্মস যেটা পুলিশ রিকভার করেছিল সেটার ওপর খড়দহ পুলিশ আলাদা করে খড়দহ পিএস নং ১৯৪/২২ ডেটেড ১৬/৩/২২, আন্ডার সেকশন ২৫ আর্মস এক্ট- এ মামলা দায়ের করে।

এই মামলায় পুলিশ তদন্ত শুরু করে প্রোডাকশন দেয়। তার বিচার হয়। সেই বিচারে ওই আর্মস তার মধ্যে ম্যাগজিন পাওয়া যায় ।৬টা গুলি পাওয়া যায়।বারাকপুর কোর্টের ফাস্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল ভট্টাচাৰ্য এই মামলায় দোষী সাবস্ত করে সাজা ঘোষণা করেন।আর্মস এর মামলায় মহামান্য আদালত আসামীকে আড়াই বছর সশ্রম কারা দণ্ড, ১০০০০ টাকা ফাইন,অনাদয়ে আরো ৬মাস কারা দণ্ডের নির্দেশ দেন। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের