পানিহাটিতে সিপিএম নেতা ও তার দলবলের দাদাগিরি

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়দহ: পানিহাটির রাজা রোড এলাকায় এক দম্পতিকে তাদের জমি থেকে উচ্ছেদে হুমকি। হুমকি দেওয়ার অভিযোগ সিপিআইএম নেতা বুদ্ধদেব দাসের বিরুদ্ধে। জমির দখলদারী থেকে সরে না গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। দলবল নিয়ে মারধোর এর অভিযোগ ওই সিপিএম নেতার বিরুদ্ধে ।ওই দম্পতি খড়দহ থানায়(Kardaha P.S.) অভিযোগ দায়ের করেন। বেশ কিছুদিন ধরে ওই জমি ফাঁকা করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন সিপিআইএম নেতা বুদ্ধদেব দাস ও তার দলবল। তপতী ভাদুরী(Tapati Bhaduri) নামে ওই গৃহবধূকে মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। এই ঘটনার পর আতঙ্কিত ওই দম্পতি। সিপিআইএম নেতা বুদ্ধদেব দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কিছু বলতে চাননি। এদিকে এলাকার মানুষজনের অভিযোগ হল ওই এলাকায় জমির দালাল হিসেবে পরিচিত সিপিএম নেতা বুদ্ধদেব দাস(Budhadeb Das)। দল ক্ষমতায় না থাকলেও জমির দালালি সঙ্গে যুক্ত থাকায় এলাকার সমাজবিরোধীদের সঙ্গে তার এক বড়ো যোগ সাজোস আছে। তারই বলে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন ওই সিপিএম নেতা।

অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না। এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও পানিহাটির ওই সিপিএম নেতা(CPM Leader) এলাকায় সন্ত্রাস ছড়ানোর এই সাহস কোথা থেকে পাচ্ছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। খড়দহ থানার পুলিশ এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে। ঐ সিপিএম নেতাকে থানায় ডেকে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযোগকারী দম্পতির বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই দম্পতির অভিযোগ তাদের বসবাস করার জমি থেকে উচ্ছেদ করে সেখানে প্রমোটিং করার ছক কষছে সিপিএম নেতা বুদ্ধদেব দাস ও তার দল বল।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে