পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধানের দায়িত্ব নিলেন সোমনাথ দে

Share:

নিজস্ব প্রতিনিধি ,পানিহাটি: উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে। শুক্রবার তার নাম ঘোষণা হয়। চলতি সপ্তাহের গত সোমবার পানিহাটির চেয়ারম্যান মলয় রায় মিউনিসিপ্যাল আইনের প্রথা মেনেই ইস্তফা পত্র দেন। পুরসভার বোর্ড রুমে ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন ।প্রত্যেকের হাতে পদত্যাগ পত্রর প্রতিলিপি তুলে দেন চেয়ারম্যান। শুধু উপস্থিত ছিলেন না ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ(Tarak Guha)।

কারন একটি খুনের মামলায় তার যাবজ্জীবন কারাদন্ডের নিদের্শ থাকায় তিনি আসতে পারেন নি।দীর্ঘ টালবাহানার পর অবশেষে পানিহাটি পৌরসভার নতুন পৌরপ্রধান হিসেবে দায়িত্ব পেলেন এই পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে(Somnath Day)।শুক্রবার বোর্ড অফ কাউন্সিলার্স মিটিং এ উপস্থিত ৩২ জন কাউন্সিলরের সমর্থনে তিনি পৌরপ্রধান নিযুক্ত হলেন।

প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় এই মিটিং এ অনুপস্থিত ছিলেন। সোমনাথ দে পানিহাটি পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি ছিলেন এবং ২০২০ -২০২২ সাল এই দুই বছর পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব সামলেছেন।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, চলতি মাসে পরিবর্তন হতে পারে পানিহাটি পুরসভার চেয়ারম্যান বলে সূত্র মারফত খবর ছড়িয়ে পড়ে।তৃনমুলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তেই এই রদবদল বলে দলীয় সুত্রে জানা যায়।বর্তমান চেয়ারম্যান মলয় রায়(Ex Chairman Malay Roy) অসুস্থ থাকায় এই পরিবর্তন বলে দলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বর্তমান চেয়ারম্যান মলয় রায় এর জায়গায় আগামি দুই এক দিনের মধ্যেই নতুন চেয়ারম্যান হতে চলেছে পানিহাটি পৌরসভায় খবর রটে যায়। দলের পক্ষ থেকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিতে বলা হয় মলয় রায় কে। তবে সি,আই,সি সোমনাথ দে র নাম ১ নম্বর তালিকায় উঠে আসে পৌরপ্রধানের জন্য।

যদিও পানিহাটির পৌরসভা(Panihati Municipality) চেয়ারম্যান মলয় রায় তখন তিনি জানিয়েছিলেন আগে আমি দলের কাছে জানতে চাইবো আমার অন্যায়টা কি তারপরই আমি ইস্তফা দেব । পরে মলয় রায় সংবাদমাধ্যমের সামনে দাবি করেন তাকে কি কারণে সরানো হলো তা পানিহাটি মানুষকে জানানো হোক। পরবর্তীকালে শুক্রবার তিনি কাউন্সিলরদের উপস্থিতিতে পদত্যাগ পত্রের প্রতিলিপি প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধির হাতে তুলে দেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের