পানিহাটিতে ফের মহিলা কাউন্সিলারের দাদাগিরি, তদন্তের আশ্বাস পুর প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি ,পানিহাটি: পৌরসভার বিনা অনুমতি ও নোটিশে ব্যবসায়ীর দোকানের সামনের সিমেন্টের স্ল্যাপ ভাঙা ও জলের পাইপ লাইন কেটে দেওয়ার অভিযোগ পানিহাটির মহিলা কাউন্সিলারের বিরুদ্ধে।ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অভিযুক্ত কাউন্সিলর। অনুমতি দেয়নি পৌরসভা,দাবি পুরপ্রধানের।জানা গেছে ওই ব্যবসায়ীর স্বামী অমিত বারুই ২০১৬ সালে মারা গিয়েছেন।তারপর থেকে স্ত্রী চিন্তা রানী বারুই(Chinta Rani Barui) স্বামীর ইমারতী দ্রব্যের ব্যবসা করে ২ মেয়ে নিয়ে তাদের সংসার চালান।গত পরশুদিন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবন্তী রায়(Srabanti Roy) তার দলবল নিয়ে গিয়ে পৌরসভার বিনা অনুমতি ও নোটিশ ছাড়া দোকানের সামনের ড্রেনের ওপর সিমেন্টের স্ল্যাব ভেঙ্গে দেওয়ার পাশাপাশি জলের পাইপলাইনও কেটে দেন বলে অভিযোগ।

এলাকার অন্যান্য দোকান ও বাড়ির স্ল্যাব না ভেঙে ব্যবসায়ীকে বিনা নোটিশ ছাড়া কিভাবে কাউন্সিলার জেসিবি দিয়ে এই সিমেন্টের স্ল্যাব ভাঙল ও জলের পাইপ কেটে দিল।ভাঙার সেই ছবি ধরা পড়ল সিসিটিভিতে।এই স্ল্যাব ভাঙা নিয়ে কাউন্সিলর এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী মহিলা ব্যবসায়ী।পাশাপাশি কাউন্সিলর সঙ্গে কথা বলতে গেলে তিনি ব্যবসায়ীকে হুমকিও দেয় এমনটাই অভিযোগ।।ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার।কাউন্সিলর – এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে মুখ খুলতে নারাজ।

তবে পৌরসভার পক্ষ থেকে ভাঙ্গার কোন নোটিশ দেওয়া হয়নি।কাউন্সিলর বলতে পারবে কে নোটিশ দিয়েছে।খুব দ্রুত এই বিষয়ে তদন্ত করার পাশাপাশি পদক্ষেপ নেওয়া হবে।এমনটাই জানান, পানিহাটি পৌরসভার পুরপ্রধান সোমনাথ দে(Chairman Somnath Day)। এর আগেও এই কাউন্সিলরের বিরুদ্ধে এক মোটরসাইকেল চালক মহিলার সঙ্গে প্রকাশ্য রাস্তায় মারামারির ঘটনা ঘটে। বারংবার পানিহাটির এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অনৈতিক কাজ কর্মের অভিযোগ সামনে আসছে।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?