সমাজমাধ্যমে পরিচয়, বন্ধুর সঙ্গে দেখা করতে সুদূর প্যারিস থেকে তুফানগঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি ,তুফানগঞ্জ: সামাজিক মাধ্যমে পরিচয়। সেই বন্ধুর সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা। আর তার জন্যই সুদূর প্যারিস(Parish) থেকে ভারতে এসেছেন এক ব্যক্তি। দুহাতে দুটি ব্যাগ আর আরেকটি ব্যাগ পিঠে।পথ চলতি মানুষ থেকে মোটরসাইকেল আরোহী যাকেই সামনে পেয়েছেন ভাঙ্গা ইংরেজিতে জিজ্ঞেস করেছেন’ ডু ইউ নো মন্টি “? না তার কাছে কোন তথ্যই ছিল না, ছিল না অদেখা সেই বন্ধুর ছবি।শুধু জানেন তার বন্ধু থাকেন ভারতের তুফানগঞ্জে(Tufanganj)। তাকে কথা দিয়েছিলেন তার জন্মদিন বাইশে নভেম্বর তার জন্মদিনে তার সঙ্গে দেখা করবেন। আর সেই দেখা করতেই সাত সমুদ্র তের নদী পেরিয়ে এলেন তুফানগঞ্জ এলাকায়। যেমন কথা তেমনি কাজ। তবে প্রথমে তাকে খুঁজে পাননি।

বৃহস্পতিবার খোঁজ পান তার সেই বন্ধুর। ওই যুবক তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুগারচিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোগারকুঠি (Ghogarkuthi )এলাকার বাসিন্দা। সেই ঠিকানা পেয়ে বিদেশি পৌঁছে যান সেই গ্রামে।এদিকে ওই গ্রামে এই প্রথম কোন বিদেশি আশায় প্রচুর ভিড় হয় ওই এলাকায়। এদিকে বছর ৪৫ এর ওস্তাদের বাড়ি প্যারিসে এই প্রথম তার ভারতে আসা। বন্ধু টানে সুদূর প্যারিস থেকে তুফানগঞ্জের মাটিতে প্রমাণ করে দিলেন ইচ্ছা থাকলে কোন অসাধ্যই বাধা সৃষ্টি করতে পারে না। বন্ধুকে পেয়ে জড়িয়ে ধরলেন। দুজনের মধ্যে আলিঙ্গন হল। যা দেখে ভিড় জমানো গ্রামবাসীরা মন খুলে মুঠ ফোনে ফটো সেশন করলেন সকলে।

সূত্রের খবর অনুযায়ী, বিদেশী এই অতিথি আগামী কয়েক দিন থাকবেন তুফানগঞ্জে বন্ধুর বাড়িতে। তাকে নিয়ে এখন হইচই বন্ধুর বাড়িতে। অতিথি আপ্যায়নে পটু বঙ্গবাসী সর্বদাই নারায়ন সেবায় অভ্যস্ত। আর যেখানে বন্ধু এখনো অতিথি সেখানে তো কোন কথাই আসে না। বন্ধুকে খুঁজে পেতে বেশ কিছুটা বেগ পেতে হলেও এই প্যারিসের নাগরিক শেষমেষ তাকে খুঁজে পেয়ে রীতিমতো আনন্দিত ও আপ্লুত।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে