ঘাটালে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে, গ্রেফতার ২

ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আগে এবার আক্রান্ত হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। জোড়াফুল শিবিরের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে ঘাটালের কুটিঘাট এলাকায় কিসমত কোটালপুর কার্যালয়ে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তৃণমূলের অভিযোগ, কুটিঘাট এলাকায় কিসমত কোটালপুরে তৃণমূলের কার্যালয়ে সিপিএম কর্মী সমর্থকরা মিছিল করে এসে ভাঙচুর চালায়। পার্টি অফিসের মধ্যে থাকা রঙের পাত্র ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড করে দেয় বলে অভিযোগ। পাশাপাশি পার্টি অফিসের চেয়ারেও ভাঙচুর চালায়।

বিষয়টি নিয়ে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন, ‘সিপিআইএম ৩৪ বছর ধরে সন্ত্রাস করে বা ভাঙচুর করে নিজেদের ক্ষমতায় রেখেছিল। আজও সেই সন্ত্রাস করে নিজেদের রাজনীতি বজায় রাখতে চাইছে, সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘মনোনয়ন শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। কোন জায়গায় বিরোধীরা বলতে পারবে না সন্ত্রাস করেছে শাসকদল।’ সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ জানান তিনি। তবে সিপিএমের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?