সাতসকালে কৃষিজমি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে কৃষিজমি থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore ) জেলার চন্দ্রকোনা থানার চালতাবাধি এলাকায়। পরিবার থেকে শুরু করে এলাকাবাসীর অভিযোগ, যুবককে খুন করা হয়েছে। যুবকের মৃতদেহের গলায় ও শরীরে দেখা গিয়েছে অনেক আঘাতের চিহ্ন।

সূত্রের খবর, চালতাবাধি এলাকার এই যুবকের নাম ইয়াসিন গায়েন, বয়স ২২। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে অর্থাৎ বুধবার জলসা দেখতে বেরিয়েছিল সে। কিন্তু রাত ১২ টা পার হয়ে যাওয়ার পরও ইয়াসিন বাড়ি ফিরছিল না। ফলে দুশ্চিন্তায় পরে খোঁজা শুরু করে পরিবারের সদস্যরা। তাঁর পরিবারের সদস্য জানিয়েছেন, অবশেষে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরের একটি খোলা মাঠে ইয়াসিনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যা প্রথম চোখে পরে সেই গ্রামের কয়েক জন মানুষের।

এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনার খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। মৃতের বাবা রফিক গায়েন ও গ্রামের মানুষ সকলেরই দাবি গ্রামের ছেলেটিকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়ে গিয়েছে। মৃতের গলায় ও শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি জানা যাবে ময়নাতদন্তের পর। সমস্ত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছে স্থানীয় পুলিশ।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড