মেদিনীপুর মেডিকেলে বিষাক্ত স্যালাইনের শিকার প্রসূতি রেখার সদ্যোজাত শিশুর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : স্যালাইনকাণ্ডে যে পাঁচ প্রসূতি বারবার শিরোনামে উঠে আসেন, সেই তালিকায় ছিলেন পশ্চিম মেদিনীপুরের বেলদা সংলগ্ন খাকুড়দার বাসিন্দা রেখা সাউ। রেখা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও ফেরানো গেল না তাঁর সদ্যোজাত শিশুকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগের শিশু ওয়ার্ডে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) ভোর নাগাদ মৃত্যু হল রেখা সাউয়ের পুত্র সন্তানের। যা নিয়ে শুরু হয়েছে ফের শোরগোল।

প্রায় ৭ দিন আগে বৃহস্পতিবারই রেখার কোল আলো করে এসেছিল ফুটফুটে শিশু। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শিশুটির শারীরিক অবস্থা খুব খারাপ। তাই শিশুটিকে প্রথম দিন থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বুধবার পর্যন্ত চিকিৎসকেরা জানান, শিশুটির শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হয় নি।

এই নিয়ে রেখার স্বামী সন্তোষ জানান, ‘৮ জানুয়ারী মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে ৭ জন প্রসূতির সিজার হওয়ার কথা ছিল। সেই তালিকায় শেষ নাম ছিল রেখার। বাকিদের হাসপাতালের স্যালাইন দেওয়া হয়, কিন্তু রেখার জন্য আলাদা করে বাইরে থেকে স্যালাইন এনে দিই। তখন ডাক্তার বাবুরা বলেন একটি মুচলেকায় সই করতে হবে। এরপরই ডাক্তাররা জানায় মা ও শিশুর মধ্যে যেকোন একজনকে বেছে নিতে হবে। এরপর আমি ও আমার পরিবার মিলে সিদ্ধান্ত নিই স্ত্রীকে বেছে নেওয়ার। এরপরই মুচলেকায় সই পর্যন্ত করি। কিন্তু রেখা বাঁচলেও শেষ পর্যন্ত খোকাকে বাঁচানো গেল না।’ একইসঙ্গে রেখার স্বামী সন্তোষের দাবি, ‘এ দায় কার, তা মানুষই ঠিক করুক। ‘ঘটনার সঠিক তদন্ত হওয়া চাই।’

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে