পাঁশকুড়াতে কাঁসাই নদীর জল বেড়ে বাঁধ ভেঙে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, তীব্র জলস্রোতে ভাঙছে পাকা বাড়ি।কাঁসাই নদীতে(Kasai River) বাড়ছে জল, পাঁশকুড়ার চাঁপাডালি, গড় পুরুষোত্তমপুর ,জদরায় ভাঙ্গলো বাঁধ।কাঁসাই নদীতে জল বেড়ে সাত সকালেই ভাঙলো বাঁধ, হু হু করে গ্রামে জল ঢুকছে। জলের স্রোতের মুখে পড়ে ভাঙলো একাধিক পাকা বাড়ি। বাঁধ(Dam) ভেঙ্গে রীতিমতো গ্রামে জল ঢুকছে এবং সেই স্রোতের মুখে পড়ে পাকা বাড়িগুলি যেভাবে ভেঙে পড়ছে সেই চিত্র যথেষ্ট ভয়ের সঞ্চার করছে।

ময়নার রামচন্দ্রপুর, প্রজাবার,শ্রীকন্ঠা, পূর্ব দোবাধি,পুরসা প্রভৃতি এলাকাতেও জল ঢুকেছে। প্লাবিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানুষজনদের। এমনকি অনেকে বাড়িতে এখন অবধি আটকে রয়েছে ।প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রভূত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া,প্রবল জলস্রোতে ভেসে যাচ্ছে মানুষ, নৌকা(Boat) যাত্রীদের নিয়ে কোনো রকমে গ্রামের মধ্যে নৌকা প্রবেশ করিয়ে যাত্রীদের প্রাণ বাঁচালো নৌকা চালক।

পাঁশকুড়ার সরাইঘাটে নৌকা পারাপারের সময় নদীর স্রোতের মধ্যে পরে নৌকা ও প্রায় ১৫ জন যাত্রী।এরপর গড়পুরুষত্তমপুরে নদী বাঁধ ভাঙা এলাকায় নৌকা নিয়ন্ত্রন হারিয়ে ভাঙা এলাকায় এলে একাধিক নৌকাযাত্রীরা নদীতে লাফ দেয়।কিছুটা দূরে থাকা নৌকা চালক তা দেখতে পেয়ে এসে গ্রামের ভেতরে প্রবেশ করে প্রান বাঁচায় যাত্রীদের।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের