পাঁশকুড়ার তালিট্যা কালী মায়ের সন্ধ্যার পর চক্ষুদান,সূর্যোদয়ের পূর্বেই হয় বিসর্জন

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:পঞ্চমুন্ডির আসনে পুজো করতে করতেই প্রাণ ত্যাগ করেছিলেন সাধক।সন্ধ্যার পর চক্ষুদান,সূর্যোদয়ের পূর্বেই বিসর্জন।ভক্তদের কাঁধে চেপে মায়ের প্রবেশ হয় মন্দিরে।নিয়ম নিষ্ঠার ঘেরাটোপে আজও পূজিত হন প্রায় ৫০০ বছরের পুরনো পাঁশকুড়ার তালিট্যা কালী(Taliyta Kali)।পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার(Paskura) তালিট্যা কালীবাড়ির কালীপুজো প্রায় পাঁচশো বছরের প্রাচীন, এখানে এখনও প্রাচীন রীতিনীতি অনুসরণ করেই পুজো হয়, তাই তন্ত্রধর্মের বেশকিছু আবহমান রীতির ছায়া দেখা যায় এই পুজোয়।

এক সময় সাধক বামা চন্দ্র বটব্যাল সাধনা করার জন্য কালীপুজো শুরু করেন। এই মন্দিরেই কালী পুজো চলাকালীন তিনি দেহত্যাগ করেন। তার দেহ এইকালী মন্দিরে দাহ করার পর তার বংশধররা পূজো করেন ।এখনো সেই কালী মন্দিরে মা পুজিত হন দক্ষিণা কালী রূপে। মন্দিরের অধীনে একটি নির্দিষ্ট জায়গায় সারা বছর মাটিতে পুজো হয় আর সেই মাটি কোজাগরী পূর্ণিমা দিন কালীর মৃন্ময়ী মূর্তি নির্মাণের জন্য মাটি সংগ্রহ করে প্রতিমা তৈরি করা হয়। কোজাগরী লক্ষ্মী পূজা থেকে দীপান্বিতা অমাবস্যা কালী পূজার দিন পর্যন্ত এই তালিট্যা গ্রামের বটব্যাল পরিবার(Battabayal Family) নিরামিষ আহার করেন। কালি ঠাকুরকে পুজো দেওয়ার পরেই আমিষ খাওয়ার গ্রহন করেন। দীপান্বিতা অমাবস্যার দিন সূর্য ডোবার পর মন্দিরের সামনে জয়চন্ডীর মন্দিরে পুজো দেওয়ার পর মায়ের মৃন্ময়ী মূর্তির চক্ষুদান করা হয়।

তারপর জয়চন্ডী মন্দির(Jaychandi Temple) থেকে ভক্তদের কাঁধে চেপে কালীমন্দিরে মৃন্ময়ী মূর্তি আসে। রাজ রাজেশ্বরী বেশে দক্ষিণা কালীকে সাজানো হয়। এখানে তন্ত্রো মতে ষোড়শ প্রচারের পূজিত হয় দক্ষিণা কালী। এখানে শোল মাছ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়, ঘি অন্ন ভোগ এবং ক্ষীর, রাজভোগও মাকে দেওয়া হয় ভোগে। এখানে ঠাকুরকে মিষ্টান্ন প্রসাদ দেওয়া হয় না, ভক্তরা এখানে শোল মাছ দিয়েই মাকে ভোগ দেয়। এবং পুজো শেষে সেই শোল মাছ এবং অন্য ভোগ ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হয়। পথা মেনে এখনো ছাগবলি হয় এখানে। পুজোর পরের দিন সূর্য উঠার আগেই মাটির মৃন্ময়ী মূর্তি কে বিসর্জন দেওয়া হয়। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই পুজো ঘিরে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫