আইসিডিএস কেন্দ্রে খিচুড়িতে মিলল মরা টিকটিকি, অসুস্থ ১১ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আইসিডিএস কেন্দ্রের খিচুড়িতে মিলল মরা টিকটিকি। সেই খিচুড়ি খেয়ে অসুস্থ ১১ শিশু। তুমুল বিক্ষোভ চলছে পাঁশকুড়ায় ওই আইসিডিএস কেন্দ্রের বাইরে।পাঁশকুড়ায় ময়নাডাল আইসিডিএস কেন্দ্রে কর্তৃপক্ষের গাফিলতিতে আইসিডিএস কেন্দ্রের রান্না করা খিচুড়িতে মিলল মরা পচা টিকটিকি। সেই খিচুড়ি খেয়ে অসুস্থ পড়ে একাধিক শিশু। তৎক্ষণাৎ শিশুদের পাঁশকুড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

এমন ঘটনায় আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। রান্নার সময় কিভাবে খিচুড়িতে টিকটিকি পড়ে,সেই খিচুড়ি শিশুদের খাওয়ানোর সময় লক্ষ্যই বা ঠিকমতো করা হয়নি কেন? আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা বা রাধুনীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।১১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাঁশকুড়া এক নম্বর ব্লকের বিডিও মোহন ভার্মা। তৃণমূলের অঞ্চল সভাপতি দাবি করেন ,এই আইসিডিএস এর খাবারের টাকা বেশিরভাগ রাজ্য সরকার দেয়।

কেন্দ্র সেভাবে টাকা দিচ্ছে না ।বঞ্চনা করছে। বিজেপির পক্ষ থেকে খিচুড়িতে এই টিকটিকির ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে ১১ জন বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা সুস্থ আছে। এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ দেখান ওই আইসিডিএস এ পড়তে আসা শিশুদের অভিভাবকরা। তাঁদের অভিযোগ যেখানে খিচুড়ি রান্না হয় সেই ঘরটি অপরিচ্ছন্ন। অসাবধানতার জন্য খিচুড়িতে টিকটিকি পাওয়া গিয়েছে। যদিও আইসিডিএস কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের অভিযোগ অবশ্যই গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য