ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ২২

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বর্তমানে রাস্তায় বেরোলেই নানা রকমের দুর্ঘটনা দেখা যায়। দিনে দিনে যানবাহন বেড়ে যাওয়া বা যান্ত্রিক সমস্যার জন্য এগুলি বেশি চোখে পড়ছে। আবার এরকমই ঘটনা ঘটেছে সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গেঁওখালি রোডে।

জানা গিয়েছে, যান্ত্রিক সমস্যার জেরেই এই ঘটনাটি ঘটে। একটি যাত্রীবোঝাই বাস এই দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনার শিকার হয়েছে প্রায় কমপক্ষে ২০-২২ জন যাত্রী।

সূত্রের খবর, গেঁওখালি থেকে ওই বাসটি তেরপেখিয়ার দিয়েই যাচ্ছিল। সেই সময় মাঝরাস্তায় গেঁওখালিতেই টালিভাটার কাছেই বাসটিতে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বাসের স্টিয়ারিং কোনও ভাবে কেটে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সঙ্গে সঙ্গে সেই রাস্তার ডানদিকের সেলুন ও নির্মীয়মাণ দোকান ঘরে গিয়ে ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক তিলক চক্রবর্তী। আসেন স্থানীয় নাটশালের প্রধান শিবপ্রসাদ বেরা। তড়িঘড়ি স্থানীয়রা বাসের ভিতর থাকা যাত্রীদের উদ্ধার করেন। তার মধ্যেই সেখানে চলে আসেন স্থানীয় পুলিশ। আহত ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। এবং ১০ জনকে ভর্তি করা হয়েছে মহিষাদল গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জনের গুরুতর জখম রয়েছে। তাঁদের মধ্যে ২ জনকে মহিষাদল গ্রামীণ হাসপাতাল থেকে তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

এই সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখাছে পুলিশ। এই ঘটনায় এখনও কারও প্রাণহানী ঘটনা ঘতেনি বলেই জানা গিয়েছে। আহত ব্যক্তিদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা