সাগর দত্তে রোগীর মৃত্যু , চিকিৎসকদের বিরুদ্ধে ‘মত্ত’ থাকার  অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে এবার চিকিৎসকের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর তথ্য।  জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা মত্ত অবস্থায় থাকায় মৃত্যু হল এক রোগীর। ঘটনাটি ঘটেছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।

মৃত ব্যক্তি হলেন  প্রশান্তকুমার সাউ।  বিগত বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে তাঁকে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।  এরপরেই তাঁকে ভর্তি করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। আর সেখানেই মৃত্যু হয়  প্রশান্তকুমারের। এই ঘটনা প্রসঙ্গে নিহতের পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের গাফিলতি এবং দীর্ঘ ক্ষণ সেখানে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। আর তারজেরেই মৃত্যু হয় প্রশান্তকুমারের।

এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের মেডিক্যাল সুপার তথা সহ অধ্যক্ষ জানিয়েছেন, ‘ওই চিকিৎসককে হাসপাতালে মনোরোগ বিভাগে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করবেন।‘ তবে হাসপাতালে সুপার মানতে নারাজ যে চিকিৎসক মত্ত অবস্থায় ছিল। সূত্রের খবর, অভিযুক্ত চিকিৎসক হলেন বীরভূমের বাসিন্দা উত্তম কানরি। বর্তমানে তিনি সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসক। তবে এই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

স্কুলে ভর্তির নিয়মে বড় বদল! পরীক্ষা নয়, লটারিতে সুযোগ, কোন বয়সে কোন শ্রেণি?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি