নিশীথ ও বার্লার পাশে দাঁড়িয়ে ভিডিও বার্তা কেএলও সচিবের

কেএলও জঙ্গি সংগঠনের সচিব এক ভিডিও বার্তার মাধ্যমে উত্তরবঙ্গের দুই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশে দাঁড়ালো।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথক উত্তরবঙ্গ(North Bengal) রাজ্য চাই। একাধিকবার বিজেপির একাধিক বিধায়ক ও সাংসদ সেই দাবি তুলেছেন। একই সঙ্গে এই দাবি নিয়ে বার বার বার্তা দিচ্ছে জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন আর্মি(KLO) বা কেএলও। এমনকি বিজেপির সঙ্গে এই জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলেও বিভিন্ন মহল থেকে দাবি তোলা হয়েছে বিভিন্ন সময়ে। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, পৃথক উত্তরবঙ্গ রাজ্য গঠন নিয়ে কেএলও’-কে কার্যত মদত দিচ্ছে বিজেপি(BJP)। এবার সেই কেএলও জঙ্গি সংগঠনের সচিব এক ভিডিও বার্তার মাধ্যমে উত্তরবঙ্গের দুই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশে দাঁড়ালো। সেই ঘটনা ঘিরেই এখন শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। সেও সঙ্গে অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপিও।

আরও পড়ুন বিজেপি বিধায়ক অমরনাথের মুখে পৃথক ‘রাঢ়বঙ্গ’ রাজ্য

শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গজুড়ে একটি ভিডিও বার্তা বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরালও হয়। সেই ভিডিও বার্তা কেএলও সচিব পাভেল কোচের(Pavel Koch)। রাজ্য পুলিশের আধিকারিকদেরও তেমনটাই দাবি। সেই ভিডিও বার্তায় পাভেল দাবি করেছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক(Nishith Pramanik) ও জন বার্লার(John Barla) বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে। আর সেই কারণেই তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাম আমলেও কত মানুষের ওপর অত্যাচার চলছে৷ অনেককে তাঁরা হারিয়েছেন।  তবে এত নোংরা রাজনীতি বিশ্বে কোনও দিন দেখেনি তাঁরা। পৃথক রাজ্যের যে আন্দোলন চলছে, তা থামার নয়। এই আন্দোলন একদিন সফল হবেই। এমনকি পৃথক রাজ্যের এই আন্দোলনকে দমন করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি৷ পুলিশ আধিকারিকদের ধারনা গোপন ডেরা থেকেই এই ভিডিও বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন বেহাল বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মিঠুন

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। ২০০৯ সালে দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা যায়। আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। অভিযোগ, ২০১৯ সালে লোকসভা ভোটে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন জন বার্লা৷ তবে বার্লা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। নিশীথ এখনও সেই পথে হাঁটা দেননি। তার মাঝেই দুইজনকে নিয়ে কেএলও সচিবের ভিডিও বার্তা কার্যত তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এখন উত্তরবঙ্গের তৃণমূলের নেতারা দাবি করছেন, বিজেপির সঙ্গে কেএলও’র কত মাখামাখি তা এই ভিডিও বার্তাতেই বোঝা যাচ্ছে। বিজেপির সমর্থনেই যে কেএলও’র বাড়বৃদ্ধি সেটাও প্রমাণিত হচ্ছে বলে তাঁদের দাবি।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা