আসানসোলে ভোট প্রার্থী হচ্ছেন না পবন, মুখ পুড়ল ভাজপার

বাংলার জয়, বাঙালির জয়, তৃণমূলের জয়। বিজেপির মুখ পুড়িয়ে আসানসোলে প্রার্থী হওয়ার রাস্তা থেকে সরে দাঁড়ালেন পবন সিং। জয় বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মা-বোনদের অপমান করে বাংলায়(Bengal) এসে ভোট চাইতে গেলে যে লাথি-ঝাঁটা ছাড়া আর কিছুই জুটতো না সেটা বুঝেই আর বাংলার বুকে পা রাখার সাহস দেখালেন না পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোল লোকসভা(Asansol Constituency) কেন্দ্রের জন্য ঘোষিত বিজেপি প্রার্থী(BJP Candidate) পবন সিং(Pawan Singh)। জানিয়ে দিলেন তিনি আসানসোল থেকে ভোটে লড়াই করবেন না। শনি সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করে ২৪’র ভোটের(General Election 2024) জন্য দেশের ১৯৫টি লোকসভা কেন্দ্রের জন্য নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই তালিকায় ছিল বাংলার ২০টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নামও। সেখানেই দেখা যায় আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ভোজপুরী গায়ক-নায়ক পবন সিংকে। কিন্তু সেই ঘোষণার পরে পরেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠে তৃণমূল সহ বাংলা পক্ষ, বামপন্থীরা এবং হাজার হাজার বাঙালি। কেননা পবন তাঁর গানে ও মিউজিক ভিডিওতে বাংলার মা-বোনেদের যে ভাষায় ও যে ভাবে অপমান ও অশ্লীল ইঙ্গিত করেছেন তা নিন্দারও অযোগ্য। পবনকে প্রার্থী হিসাবতাই মানতে পারছিলেন না বিজেপির সমর্থক অনেক বাঙালি পরিবারও। তার মাঝেই রবি সকালে ট্যুইট করে পবন জানালেন তিনি আসানসোল থেকে প্রার্থী হতে পারবেন না।

কার্যত বিজেপির অনেকেই মনে করছিলেন বাংলার মা-বোনেদের এবং বাঙালিদের অপমান করা, হেয় করা পবনকে বাংলা থেকে প্রার্থী করে বিজেপি আদতে নিজের পায়ে নিজেই কুড়ুল চালিয়েছিল। কেননা পবনকে প্রার্থী হিসাবে ঘোষণা করার পরে পরেই সোশ্যাল মিডিয়াতে যে পবন বিরোধী ঝড় উঠেছিল তার দাম বাংলা জুড়ে চোকাতে হতো বিজেপিকে। এমনকি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের থেকে আদালতে মামলা দায়েরও হতে পারতো। সব মিলিয়ে বিজেপির অন্দরেই চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়ে গিয়েছিল। এমনকি এমন সম্ভাবনাও দেখা দিয়েছিল যে, পবন আসানসোলে প্রার্থী হলে বাঙালি বিজেপি সমর্থকের পরিবারের ভোট চলে যাবে বামেদের দিকে। এরই মাঝে রবি দুপুরে ট্যুইট করলেন পবন নিজে। জানালেন, ব্যক্তিগত কারণের জন্য তিনি আসানসোল থেকে প্রার্থী হতে পারবেন না। সেই ঘোষণা যে তৃণমূলকেই কার্যত ভোটের আগেই আসানসোলে যে জিতিয়ে দিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে মুখ পুড়ল বিজেপির। এখন খালি দেখার বিষয় আসানসোলে এবার বিজেপির প্রার্থী হন কে? অগ্নিমিত্রা পাল নাকি জিতেন্দ্র তেওয়ারি? নাকি আবারও কোনও বাঙালি বিদ্বেষী ভিন রাজ্যের বাসিন্দা! আসলে বিজেপি ভুলে গিয়েছিল, বাংলার মাটি দুর্জেয় ঘাঁটি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী