২৪’র যুদ্ধবার্তা একুশের মহামঞ্চ থেকে, জনতা তাকিয়ে মমতা পানে

সকলেই তাকিয়ে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পানে। ২৪'র যুদ্ধের আগে একুশের মঞ্চ থেকে কী বার্তা দেন তিনি, তাকিয়ে সেদিকেই সকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোট(Panchayat Election) মিটেছে। বছর ঘুরলে আরও একটা ভোট। দেশের শাসক বদলের ভোট। ২৪’র মহাযুদ্ধ(General Election)। সেই যুদ্ধের আগে এটাই শেষ একুশে জুলাই(Ekushe July)। তাই এদিনের সভার দিকে তাকিয়ে তৃণমূলের(TMC) নেতা কর্মী মায় সমর্থকেরাও। সকলেই তাকিয়ে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পানে। দলের সব স্তরের নেতা কর্মীদের এক ছাতার তলায় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূলের সুপ্রিমো। পটনা এবং বেঙ্গালুরুর বৈঠকের পর কেন্দ্রীয় স্তরে বিরোধী দলগুলির জোটের যে আবহ তৈরি হয়েছে, সেখানে সিপিএম এবং কংগ্রেসের মতো দলগুলিও রয়েছে। তাই এ দিন রাজ্যে তৃণমূলের বিরোধী সিপিএম এবং কংগ্রেসকে বিজেপির মতোই এক আসনে বসিয়ে তিনি আক্রমণ করেন কি না সেদিকে তাকিয়ে রাজ্য রাজনৈতিক মহল। যে হেতু সর্বভারতীয় স্তরে একটি জোট দানা বাঁধছে, সে ক্ষেত্রে মমতা বাম-কংগ্রেসের প্রতি খানিকটা নমনীয় হতে পারেন? এ নিয়ে রয়েছে জল্পনা। তৃণমূল কী অবস্থান নিতে চলেছে তা এদিনের সমাবশেই স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন একুশের সকালে জনস্রোত ধর্মতলার পথে, অপেক্ষা জননেত্রীর

পঞ্চায়েত ভোটের পর লোকসভা ভোটে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে নিজেদের তৈরি করার মন্ত্র এদিন একুশের সভা থেকে সঙ্গে নিয়ে ফিরবেন তৃণমূলের নেতা কর্মীরা। সেই মন্ত্র তাঁদের দেবেন বাংলার অগ্নিকন্যা। এবারে পঞ্চায়েত ভোটে জয়ের পর ২১ জুলাই বিজয়োৎসব পালনের কথা ছিল। কিন্তু প্রচুর দলীয়কর্মী প্রাণ হারিয়েছেন তাই এই দিনটিকে মমতা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করার কথা বলেছেন। বৃহস্পতিবার মঞ্চ পরিদর্শনে এসে সেকথা সাফ জানিয়ে দিয়েও যান তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘ইন্ডিয়া উইল ফাইট টুগেদার। আমরা সকলে একসঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। এই বিশেষ দিনে দেশে নতুন ভোরের সূচনার জন্য শপথ নেব। বিজেপি সন্ত্রাসের সওদাগর। মণিপুরে যে হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশবাসী, তা নারীসুরক্ষার দিকে আঙুল তুলতে বাধ্য করছে। বিজেপির শাসনকালে নারীদের প্রতি ঘটে চলেছে একের পর এক হিংসাত্মক ঘটনা। কিন্তু এবারের হিংস্রতার চরম সীমাকে ছুঁয়ে ফেলল। আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যেতে চাই।এবার জয় হবে ‘ইন্ডিয়া’র।’  

আরও পড়ুন গ্রামীণ উন্নয়নে বাংলাকে ২৩০০ কোটি টাকা দিচ্ছে NABARD

১৯৯৩ সালের ২১ জুলাই পুলিসের গুলিতে নিহত ১৩ জন তরতাজা যুবকের স্মরণে ফি বছর শহিদ তর্পণ আয়োজন করেন তৃণমূলনেত্রী। কিন্তু এবারের সভায় শুধু তাতে সীমাবদ্ধ থাকছে না তাঁর দল। পঞ্চায়েত ভোটে নিহত তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতি বিনম্র শ্রদ্ধাও জানানো হবে। সেই সভামঞ্চ থেকেই নরেন্দ্র মোদি তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা-অভিষেক যে সরব হবেন, তা বলাই বাহুল্য।‌ ঘটনাচক্রে চলতি সপ্তাহেই দেশের বিরোধী দলগুলি মিলে তৈরি করেছে মহাজোটের মঞ্চ ‘ইন্ডিয়া’। তাকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে তাঁরা আক্রমণের ঝাঁঝ সপ্তমে তুলবেন, এটাই অনুমেয়। তাই আজ সেদিকে নজর থাকবে বাংলা সহ গোটা দেশের। কোন কোন শব্দবন্ধে মমতা নিশানা করবেন মোদি-বিজেপিকে, তার দিকেও তাকিয়ে থাকবে বাংলা সহ গোটা দেশ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেকারত্ব, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া থেকে বিভাজন, অত্যাচার আর সন্ত্রাস—বিজেপির বিরুদ্ধে এই সব বিষয়ে মমতা কী বলেন সেই দিকেও তাকিয়ে থাকবেন সকলে।

সেবাশ্রয়ের পর কোভিড টেস্ট জালিয়াতিতে নাম জড়াল অভিষেকের, তদন্তের নির্দেশ এনএমসির

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী