গাড়িতে করে পাচার হচ্ছে টাকা, পিছু ধাওয়া আমজনতার

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে আটক ২টি গাড়ি, উদ্ধার হল ১ লক্ষ ২২ হাজার টাকা। সেইসঙ্গে আটক ৭জন। চলছে জিজ্ঞাসাবাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার, কয়লাপাচার, নোটপাচার। কার্যত বাংলা যেন পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠছে। এবার সেই হুজুগে মেতে উঠলেন উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার রাজগঞ্জ(Rajganj) থানা এলাকার মহানপাড়া এলাকার বাসিন্দারা। গাড়িতে করে কোটি কোটি টাকা পাচার হচ্ছে এই খবর ছড়িয়ে পড়ার জেরে একটি গাড়ির পিছু ধাওয়া করেন এলাকাবাসীরা। কিছুদূর গিয়ে তাঁরা গাড়িটিকে আটক করতেও সক্ষম হন। কিন্তু পুলিশের উপস্থিতিতে সেই গাড়ি থেকে উদ্ধার হয় মাত্র ১ লক্ষ ২২ হাজার টাকা। এলাকাবাসীর অভিযোগ ওই টাকা বিহার থেকে পাচার করা হচ্ছিল অসমে। যদিও পুলিশ(Police) এই ধরনের কোনও প্রমাণ বা অভিযোগ হাতে পায়নি। তবে ঘটনার জেরে ২টি গাড়ি ও তাতে থাকা ৭জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওই টাকার উৎস কী এবং তা কেন আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটাই এখন জানতে চাইছেন পুলিশের আধিকারিকেরা।

জানা গিয়েছে, শনিবার সকালে রাজগঞ্জের মহানপাড়া এলাকায় একটি সাদা রঙের গাড়ি প্রথমে একটি বাড়ির পিলারে ধাক্কা মারে রাস্তা দিয়ে দ্রুত যেতে গিয়ে। সেই গাড়িতে দুজন ছিল। সেই ঘটনায় প্রথমে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিছু বোঝার আগে গাড়িটি দ্রুত গতিতে কুকুরযান অঞ্চলের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর ফের একটি গাড়ি আসে। সেই গাড়িতে ৫ জন যাত্রী ছিল। তারা স্থানীয় বাসিন্দাদের বলতে থাকে, ‘ওই গাড়িটি কোথায়? গাড়িতে ৭ কোটি টাকা আছে। ওই টাকা বিহার থেকে চিট করে আনা হয়েছে।’ এরপর স্থানীয় যুবকেরা কুকুরযান এলাকায় খবর দিলে বেশ কিছু যুবক গাড়িটিকে ধাওয়া করে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ। তারা দুটি গাড়িকে বাজেয়াপ্ত করে। দুই গাড়িতে থাকা মোট ৭জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজগঞ্জ থানায় নিয়ে যায়।  

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘রাজগঞ্জের কুকুরযান গ্রামপঞ্চায়েতের বাসিন্দাদের অভিযোগ ছিল গাড়ি করে ৭ কোটি টাকা পাচার করা হচ্ছে। টাকাগুলি বিহার থেকে চিট করে নাকি আনা হয়েছে। ঘটনায় দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ৭জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১ লক্ষ ২২ হাজার টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ চলছে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই