অমানবিক চিত্র! SIR শুনানির লাইনে বিশেষ চাহিদা সম্পন্ন বৃদ্ধ-বৃদ্ধারা

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : রাজ্যজুড়ে চলছে SIR শুনানির কাজ। বয়স্কদেরও টেনে আনা হচ্ছে শুনানি কেন্দ্রে। অসুস্থ অবস্থায় অনেকেই নথি হাতে অপেক্ষা করছেন শুনানির জন্য। অনেক জায়গায় শুনানির লাইনে বিশেষ চাহিদা সম্পন্নরাও রয়েছেন। শারীরিক ক্ষমতা না থাকা সত্ত্বেও নাগরিকত্ব প্রমাণ করতে শুনানি কেন্দ্রে এসে হয়রানির শিকার বৃদ্ধ-বৃদ্ধা থেকে বিশেষ চাহিদা সম্পন্নরাও।

জানা গিয়েছে, বসিরহাটের দু নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্নরা বসিরহাট খোলাপোতা বিডিও অফিসে হিয়ারিংয়ের ডাক পেয়েছেন। বছর ৭০-র ফিরোজা খানম, ৮০ বছরের কাজী মকবুল আরেফিনকে ডেকে পাঠানো হয়েছে। ঠিক করে চলার শক্তি নেই। তারপরেও তাঁদের ডেকে পাঠানো হয়েছে। মকবুল প্রায় ৯০ শতাংশ প্রতিবন্ধী। নির্বাচনের নির্দেশ ছিল, এদের বাড়িতে গিয়ে শুনানি করার। কিন্তু অসহায় অবস্থায় তাঁদেরও দাঁড়াতে হচ্ছে লাইনে।

এখানেই প্রশ্ন উঠছে, এত বয়স্ক এবং অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে কেন হিয়ারিং করা হবে না। বিশেষ চাহিদা সম্পন্নদের অভিযোগ, যেভাবে কমিশন এক এক সময় এক এক নির্দেশিকা জারি করছে, তাতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এই বয়স্ক মানুষগুলো ৪০ বছর ধরে ভারতীয় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। দেশে বংশ পরম্পরায় বসবাস করছে। তাঁদের নাগরিকত্ব নামে প্রহসন চলছে।

পাশাপাশি শুনানির আতঙ্কে মৃত্যু বাড়ছে। ছেলেদের থেকে আলাদা হয়ে যাওয়ার আতঙ্কে মৃত্যু হল এক বৃদ্ধের। ছেলেদের নামের শেষে বাবার পদবি না থাকায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে ২ ছেলেকে। তারপর থেকেই আতঙ্ক কাজ করছিল। সেই আতঙ্ক থেকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মালদার মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা শেখ সরিফুলের।  SIR কাজ শুরু থেকে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। SIR শুনানিতে আতঙ্ক আরও বেড়েছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়