বন্দুক হাতে ফোটোশ্যুট, দলের কেউ নয়, জানিয়ে দিল তৃণমূল

হাতে বন্দুক নিয়ে একগুচ্ছ ছবি! সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, ওই যুবকের সঙ্গে দলের কোনও সম্পর্কই নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে বন্দুক নিয়ে একগুচ্ছ ছবি(Pic with a Hand Gun) তুলেছেন এক যুবক! সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে(Social Media)। অভিযোগ, যে যুবককে ছবিতে হাতে বন্দুক নিয়ে দেখা যাচ্ছে তার নাম শুভাশিস চক্রবর্তী। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর মহকুমার(Barrackpur Sub Division) ভাটপাড়া পুরসভার(Bhatpara Municipality) ২২ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। সোশ্যাল মিডিয়াতে যে সব ছবি ভাইরাল হয়েছে এই ঘটনা নিয়ে তাতে দেখা যাচ্ছে কোনও ছবিতে ওই যুবক বন্দুক তাক করে আছে সামনে আবার কোথাও দেখা যাচ্ছে, নিজের গালে সে ঠেকিয়ে রেখেছে বন্দুক। প্রশ্ন উঠছে, এই যুবনেতার হাতে আগ্নেয়াস্ত্র এল কীভাবে? আর তা নিয়ে ছবিই বা তুলল কেন? বিরোদ্গীদের দাবি, তৃণমূল(TMC) বিরোধীদের ভয় দেখিয়ে চুপ করে রাখার উদ্দেশ্যেই এই ফোটো শ্যুট করা হয়েছে। কেননা ওই যুবক তৃণমূলের ছাত্রপরিষদের নেতা। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, ওই যুবকের সঙ্গে দলের কোনও সম্পর্কই নেই।

জানা গিয়েছে, শুভাশিশের নামে আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। একবার গ্রেফতারও করা হয়েছিল তাকে। একাধিক রাজনৈতিক নেতার সঙ্গেও তাঁর ছবি প্রকাশ্যে এসেছে। ছবি ভাইরাল হওয়ার পরও কেন পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, কেন কোনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও শুভাশিসের ছবি দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে তৃণাঙ্কুরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর তার জেরে আক্রমণ শানছে বিরোধীরা। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘শাসক দলের চেহারাটা সবাই দেখতে পাচ্ছে। লুঠ, দখল, আর ক্ষমতার রাজনীতি করছে তৃণমূল। শুধুই জবরদস্তি আর তোলাবাজি ছাড়া আর কিছু নেই ওই দলে। যে যত ক্ষমতার বৈভব দেখাবে, ততই নেতাদের ঘনিষ্ঠ হওয়া যাবে।’

তবে তৃণমূলের তরফে শান্তনু সেন জানিয়ে দিয়েছেন, ‘বাম আমলেও অনেক নেতাকে এভাবে দেখা গিয়েছে। তবে এই ঘটনা সমর্থনযোগ্য নয়। দলের কোনও যোগ থাকলেও সে পার পাবে না। প্রশাসন দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবে। এদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এরা দুষ্কৃতী। পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওই যুবক দলের কোনও পদে নেই। একজন দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশ যে ভাবে পদক্ষেপ করে ওর বিরুদ্ধেও তাই করবে। রাজনৈতিক নেতাদের অনেকের সঙ্গে ছবি তুলতে হয়। তৃণাঙ্কুরের সঙ্গে ওর ছবি আছে মানেই ও বড় নেতা এটা ভাবার কারণ নেই।’ এর পাশাপাশি ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানিয়েছেন, ‘আগে সত্যতা যাচাই হোক তারপরই পুলিশ পদক্ষেপ করবে। ছাত্র পরিষদের কোনও পদেও নেই শুভাশিস। ক্রিমিনালকে ক্রিমিনালের মতোই দেখা হবে।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা