তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। আজ শুক্রবার ভোরে তাঁর খড়গপুরের বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করে ডেবরা থানায় পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

অজিত মাইতি দীর্ঘদিন তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। পিংলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে বিধায়ক হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে জেলা পরিষদের সহ-সভাধিপতির দায়িত্বে ছিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীও ছিলেন অজিত মাইতি। সরকারি নির্বাচনী ফল অনুযায়ী, ওই নির্বাচনে তিনি দ্বিতীয় হন। বৃহস্পতিবার রাতে খড়গপুরের বাড়িতেই ছিলেন অজিত মাইতি। শুক্রবার ভোরে সেখানে পুলিশ পৌঁছয়। এরপর তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গ্রেফতারের কথা জানানো হয়। গ্রেফতারের কারণ হিসেবে পুরনো মামলার কথা প্রাথমিকভাবে সামনে এলেও, মামলাটির ধারা বা ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এদিকে, এই গ্রেফতার নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুত ঘোষের দাবি, অজিত মাইতির বিরুদ্ধে পুরনো মামলার কথা বলা হলেও গ্রেফতারের সময় নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর বক্তব্য, শুক্রবার কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা ছিল অজিত মাইতি। তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি।

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা