পিংলাতে সম্পত্তিগত ঝামেলায় কাঁচি দিয়ে ভাইপো খুন করল পিসিকে

Share:

নিজস্ব প্রতিনিধি, পিংলা: ভাইপোর হাতে খুন হলেন পিসি। কাঁচি দিয়ে গলায় কোপ মারে ভাইপো। চিকিৎসাধীন পিসি ছবি রায়ের (৬২)রবিবার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ ভাইপো গোবিন্দ মণ্ডল এবং তার বাবা কৃষ্ণ প্রসাদ মণ্ডলকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ছবি রায় পিংলা ব্লকের পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে ছবি দেবীর সঙ্গে তার ভাই কৃষ্ণ প্রসাদ মন্ডলের পরিবারের লোকজনদের বিবাদ বাঁধে। সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে এই বিবাদ বাঁধে। সম্পত্তিগত সেই বিবাদ চলাকালীন ছবি রায় (Chabi Roy)ও তার স্বামী গুরুপদ রায়ের ওপরে হামলা চালায় ভাইপো গোবিন্দ মণ্ডল।

অভিযোগ ঝগড়া চলাকালীন গোবিন্দ তার হাতের সামনে পড়ে থাকা কাঁচি দিয়ে পিসির গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ছবি রায়। আশঙ্কা জনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিস্থিতির অবনতি হলে তাকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে সেই হাসপাতালেই ছবি রায়ের মৃত্যু হয়।

শনিবার রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিংলা থানার(Pingla P.S.) পুলিশ। অভিযুক্ত গোবিন্দ মণ্ডল(Gobinda Mandal) এবং তার বাবা কৃষ্ণর প্রসাদ মণ্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রবিবার সকালে ছবি রায়ের মৃত্যুর পর খুনের মামলা দায়ের করেছে ।পুলিশ তদন্ত শুরু করেছে ।স্থানীয় গ্রামবাসীদের মন্তব্য সম্পত্তিগত কারণকে কেন্দ্র করে ঝগড়া থেকে এমন একটা পরিণতি ঘটে যাবে তা ভাবা যায়নি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই চায় গ্রামবাসীরা।

 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য