কবরস্থান সাফাই করতে গিয়ে উদ্ধার পাইপগান ও কার্তুজ

কবরস্থানে জমেছে আগাছা। আর সেই আগাছা সাফাই করতে গিয়ে পাওয়া গেল পাইপগান ও কার্তুজ। জলপাইগুড়ি জেলার দশদরগা কবরস্থানে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবরস্থানে জমেছে আগাছা। আর সেই আগাছা সাফাই করতে গিয়ে পাওয়া গেল পাইপগান ও কার্তুজ।  জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার অন্তর্গত দশদরগা কবরস্থানে এই কার্তুজ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কয়েকদিন পরেই রয়েছে সবেবরাত এর উৎসব। সেই উপলক্ষে এদিন স্থানীয় বাসিন্দারা কবরস্থান সাফাই অভিযানে নেমেছিলেন। দশদরগা কবরস্থান সাফাই করতে নেমে সাফাইকারীরা ভাঙা কবরের মধ্যে থেকে উদ্ধার করে ছিপ পাইপগান সহ ৬ রাউন্ড গুলি। আচমকাই সাফাইকারীদের মধ্যে একজনের চোখে পড়ে প্লাস্টিকে মোড়া কিছু জিনিস পড়ে রয়েছে। এরপর সেই প্লাস্টিক খুলতেই চক্ষু চড়কগাছ হয় এলাকাবাসীদের।  তারা দেখেন প্লাস্টিকের ভেতর রয়েছে একটি ছিপ পাইপগান ও ছয় রাউন্ড কার্তুজ।  এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে কবরস্থানে ভিড় করে উৎসুক জনতা।

বিষয়টি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পাইপগান ও কার্তুজগুলি উদ্ধার করে নিয়ে যায় তারা। জলপাইগুড়ি  জেলায় অশান্তি ও হিংসা ছড়াতে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জলপাইগুড়ি জেলায় পাঁচ দিনের ব্যাবধানে দুবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। গত মঙ্গলবার আমবাড়ি ফাঁড়ির অধীনে থাকা এলাকার এক জায়গা থেকে পিস্তল উদ্ধার হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই কয়েক কিলোমিটার ব্যাবধানে ফের উদ্ধার হল পাইপগান। এদিন  তৎপরতার সঙ্গে  পাইপগান ও কার্তুজ উদ্ধার  করায় পুলিশের ভূমিকায় খুশি এলাকাবাসী।

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা