পরিকল্পিতভাবে অশান্তি বাড়ানোর চেষ্টা, জগদ্দলকাণ্ডে সরব দেবাংশু

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল।  তৃণমূল এবং বিজেপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। জগদ্দল থানার সামনেই দু’পক্ষের মারপিট হয়। থানার সামনেই দু’পক্ষের চলে ধাক্কাধাক্কি, ইটবৃষ্টি। হামলা চলাকালীন ব্যাপক গুলি চলে বলে অভিযোগ। ইতিমধ্যে, মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এবার এই ঘটনায় মুখ খুললেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে বিজেপি নেতা অর্জুন সিং উপস্থিত ছিলেন। আর অর্জুন সিং মানেই গুলি-বোমার পরিবেশ। গুলিটি বিজেপির দিক থেকেই ছোড়া হয়েছে। প্রতিবারই এ ধরনের ঘটনা ঘটিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়। এবার কেন্দ্রীয় বাহিনীকেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে নিজেদের মধ্যে গুলি চালিয়ে তৃণমূল কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা করছে, যাতে এলাকায় অশান্তি বাড়ানো যায়। এর মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বিভ্রান্তি তৈরি করে ভোটের দিন তাদের আরও আক্রমণাত্মক করে তোলার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ একটি পূর্বপরিকল্পিত কৌশল। অতীতের শীতলকুচির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেটিও পরিকল্পনার অংশ ছিল। সবশেষে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ভোটে জেতার জন্য বিজেপির ওপর ভরসা নেই। তারা যেকোনও কিছু করতে পারে।‘

জগদ্দলের গন্ডগোলের সূচনা হয় আটচলা বাগান এলাকায়। সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে তড়িঘড়ি অ্যাকশন নেয় নিরাপত্তা বাহিনী। সেখানে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী এবং ব়্যাফ। তারা সংঘর্ষ থামায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে জগদ্দল থানায় নোয়াপাড়ার বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহকে নিয়ে উপস্থিত হন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি প্রার্থী রাজেশ কুমার। অভিযোগ, সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে। তাঁদের উপর ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাড়হিম ঘটনা হাওড়ায়! সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …