গঙ্গাসাগর মেলায় প্লাস্টিক দূষণ রোধে খোলা হয়েছে বিশেষ প্ল্যান্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: প্লাস্টিক দূষণ রুখতে গঙ্গাসাগরে বিশেষ প্লান্ট তৈরি করা হয়েছে। যেখানে মেলায় ব্যবহৃত প্লাস্টিকের জলের বোতল(Plastic Water Bottel) সহ যে কোন প্লাস্টিকের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র এই প্লান্টে নিয়ে গিয়ে বিশেষ পদ্ধতিতে তা নিঃশেষ করা হচ্ছে। একই সঙ্গে গঙ্গাসাগর মেলায়(Gangasagar Fair) সবুজ বাঁচানোর ডাক দেওয়া হয়েছে। এই উপলক্ষে মেলা প্রাঙ্গণে বের হয় ট্রাবেলো শোভাযাত্রা। গঙ্গাসাগর মেলায় প্লাস্টিক ব্যবহার রুখতে করা নজরদারি ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। প্রতিমুহূর্তে সেখানে চলছে প্রচার ও নজরদারি। একইসঙ্গে মেলার সর্বত্র প্লাস্টিক ব্যবহার না করার পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছে।

জেলাশাসক (DM)সুমিত গুপ্ত জানিয়েছেন গঙ্গাসাগর মেলা কে প্লাস্টিক দূষণমুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ গঙ্গাসাগর মেলার শুভ সূচনা করা হয়েছে । জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার(SP) শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নীল সাদা বেলুন আকাশে উড়িয়ে ২০২৫ গঙ্গাসাগর মেলা শুভ সূচনা করেছেন। গঙ্গাসাগর মেলার শুভ সূচনা উপলক্ষে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, দমকল বিভাগ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় পা মেলান জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা(Minister Bamkim Chandra Hazra), সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। একই সাথে সমগ্র গঙ্গাসাগর মেলাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে গঙ্গাসাগরে মেগা কন্ট্রোল রুমের ও সূচনা করা হয়েছে। এই মেগা কন্ট্রোল রুম(Control Room) থেকে মেলার কটা দিন প্রায় ১২০০ সিসি ক্যামেরার(CCTV ) মাধ্যমে গঙ্গাসাগর মেলার প্রতিটি পয়েন্টে ২৪ ঘন্টা নজরদারি চালানো হবে। সাধু সন্ন্যাসীরা স্নান করার সময় গঙ্গাসাগর সমুদ্রতটে স্পিডবোর্ড নিয়ে কোস্টাল গার্ডের রক্ষীরা বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। হেলিকপ্টারে নজরদারি ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগর উপকূল এলাকায়। বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বছর বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বঙ্গোপসাগর উপকূল সহ গঙ্গাসাগরের বিস্তৃতি এলাকায়।

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?