বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

রাজ্যে ফের আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধার! সিঙ্গুরে গ্রেফতার এক দুষ্কৃতী। আজ, শুক্রবার (৩১ জুলাই) ধৃতকে চন্দননগর আদালতে পেশ করেছে সিঙ্গুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাশকতার ছক! রাজ্যে ফের আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধার! সিঙ্গুরে গ্রেফতার এক দুষ্কৃতী। আজ, শুক্রবার (৩১ জুলাই) ধৃতকে চন্দননগর আদালতে পেশ করেছে সিঙ্গুর থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বুড়িগ্রাম টোলধাড় এলাকায় সন্দেহ জনক অবস্থায় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখতে পান এলাকায় টহলরত সিঙ্গুর থানার পুলিশকর্মীরা। এরপরেই তাঁকে পাকড়াও করে তাঁরা। যুবককে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির সময়ে তাঁর থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কতগুলি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। আজ তাঁকে আদালতে পেশ করলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। কোনও অপরাধের ছক কষেছিল যুবক? পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সিঙ্গুর ও তার আশেপাশের এলাকায় অপরাধমূলক কাজকর্মের জন্যই সেখানে জড়ো হয়েছিল অভিযুক্ত যুবক। তার বাড়ি চুঁচুড়া থানার দু’নম্বর রবীন্দ্রনগর এলাকায়। নাম সুরজিৎ সরকার। ধৃতের অপরাধে মূলক কাজের খতিয়ান খতিয়ে দেখছে পুলিশ।

যদিও এই প্রথম নয়, চলতি বছর রাজ্যে ছিল বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যজুড়ে এরকম অনেক সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের খোঁজ মিলেছে। চলতি মাসের ২ তারিখ কলকাতায় সুভাষ সরোবরের পাশে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র বহনের কোনও বৈধ নথি ছিল না। অন্যদিকে কলকাতা থেকে কোটি টাকার মাদক উদ্ধারও হয় একই দিনে। STF ও ইংলিশবাজার পুলিশের যৌথ অভিযানে কোটি কোটি টাকার মাদক উদ্ধার হয়। এদিকে আজ (৩১ জুলাই) সকালে নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীহরিহর পাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড