এই মুহূর্তে

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মুখে কুলুপ মোদির‌, গাড়ি ভর্তি সিলিন্ডার বিজেপির ক্যাম্পে

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে আজ, শনিবার ব্রিগেডে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা নিয়ে নানা কথা এবং গ্যারান্টির কথা বলেছেন। কিন্তু এখন বাংলার মানুষের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রান্নার গ্যাস না পাওয়া। তাও আবার দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছেন না সাধারণ মানুষ। বাংলার মানুষ তাই আশা করেছিলেন, নরেন্দ্র মোদি কিছু বার্তা দেবেন। কিন্তু তাঁরা আজ হতাশ হলেন।

এদিকে রান্নার গ্যাসের আকালে ব্যাপক প্রভাব পড়েছে হেঁশেলে। হোটেল, রেস্তোরাঁ বন্ধ হতে বসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেল্পলাইন নম্বর খুলেছেন। কালোবাজারি ঠেকাতে উচ্চপর্যায়ের কমিটি গড়ে দিয়েছেন। রান্নার গ্যাসের দামবৃদ্ধি এবং আকাল নিয়ে সোমবার মহামিছিল করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে বাংলায় ক্ষমতা দখলের আওয়াজ তুললেও রান্নার গ্যাসের সমস্যা নিয়ে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং দেখা দেল, বিজেপি কর্মী–সমর্থকদের খানাপিনার জন্য দেদার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হল। সাধারণ মানুষ যখন কষ্টে তখন দেদার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ফুর্তি করল বিজেপি।

 

অন্যদিকে এই পরিস্থিতিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে দেখা যাচ্ছে, বিজেপির ক্যাম্প অফিসের সামনে গাড়ি ভর্তি রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছে। সুতরাং এই আকালের সময় রান্নার গ্যাস মজুত করে রেখেছে বিজেপি। মানুষ কষ্ট পাচ্ছে, রান্নার গ্যাস মজুত করে রাখছে বিজেপি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘‌যখন অসংখ্য পরিবার রান্নার গ্যাস সংগ্রহের জন্য লড়াই করছে এবং অনেক পরিবার তাদের চুলা জ্বালাতেও অক্ষম, তখন বিজেপি শিবিরগুলিতে এক আশ্চর্যজনকভাবে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে। গ্যাস সিলিন্ডারে ভরা যানবাহনগুলি প্রচুর পরিমাণে দাঁড়িয়ে আছে।’‌

এছাড়া এই বার্তা ছড়িয়ে পড়তেই বিজেপির সমালোচনা করতে শুরু করেছেন সাধারণ মানুষ। বিজেপির আসল চরিত্র বেরিয়ে পড়েছে বলে অনেকের অভিযোগ। এমন পরিস্থিতি নিয়ে তৃণমূলের আক্রমণ, ‘‌সাধারণ নাগরিকরা যখন দীর্ঘ লাইন, অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান কষ্ট সহ্য করতে বাধ্য হচ্ছেন, তখন বিজেপি নেতারা এবং তাদের কর্মীরা জনগণের মুখোমুখি বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সুবিধা ভোগ করছে বলে মনে হচ্ছে। এই বৈপরীত্য যতটা উদ্বেগজনক, ততটাই প্রকাশ্য। জনগণের কাছে অভাব ও দুর্ভোগ। বিজেপির কাছে আরাম ও সুবিধা। বাংলার মানুষ খুব কাছ থেকে দেখছে, এবং তারা মনে রাখবে।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাকদ্বীপে আইএসএফে বড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

প্রধানমন্ত্রীকে বয়কট করল দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট

খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে পুলিশ

নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক

কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

ময়নায় যানজটে আটকে থাকা ব্রিগেডগামী বাসকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ