পশ্চিমবঙ্গে পিএম শ্রী স্কুল চালু করতে উদ্যোগী রাজ্য সরকার, মউ স্বাক্ষরিত

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই কথা রাখতে শুরু করেছে বিজেপি সরকার। আয়ুষ্মান ভারত চালুর পথে কাজ শুরু হয়েছে, ১ জুন থেকে রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এমনকী গত সরকারের আমলে যেসব সামাজিক প্রকল্প করা হয়েছিল সেগুলি সব চলবে। কোনও প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গে পিএম শ্রী স্কুল চালু করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রকের সঙ্গে এই বিষয়ে মউ স্বাক্ষর হয়েছে। সুতরাং পিএম শ্রী স্কুল চালু করা শুধু সময়ের অপেক্ষা।

এই পিএম শ্রী স্কুল রাজ্যে গড়ে উঠলে পড়ুয়ারা খুব ভাল পরিবেশে শিক্ষা পাবে। শিক্ষার মান উন্নত হবে। অত্যাধুনিক শিক্ষা পাবে পড়ুয়ারা। এমনকী এই শিক্ষা মিলবে অত্যন্ত সুলভে। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, কেন্দ্রের স্কুল শিক্ষা দফতরের সচিব সঞ্জয় কুমার এবং রাজ্য সরকারের দুই সচিব ধীরজ সাহু এবং বিনোদ কুমারের উপস্থিতিতে পিএম শ্রী স্কুল কর্মসূচি কার্যকর করার বিষয়ে মউ স্বাক্ষর হয়েছে। আর কোনও বাধা রইল না পিএম শ্রী স্কুল কাজ্যে চালু করার ক্ষেত্রে। দেশজুড়ে নানা স্কুলের পরিকাঠামো এবং পঠন–পাঠনের মানোন্নয়নের লক্ষ্যে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পিএম শ্রী প্রকল্প চালু করে মোদি সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে তা চালু হয়নি। আগের সরকার কেন্দ্রের সঙ্গে মউ সাক্ষর করেনি বলেই তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।

পশ্চিমবঙ্গে বহু সরকারি স্কুল পরিকাঠামোর দিক থেকে পিছিয়ে আছে বলেও অভিযোগ রয়েছে। সেখানে পিএম শ্রী স্কুল হলে পরিকাঠামোর উন্নয়ন হবে বলেই মনে করা হচ্ছে। পিএম শ্রী স্কুল কর্মসূচির মাধ্যমে গোটা দেশের ১৪ হাজার ৫০০টিরও বেশি স্কুলের পরিকাঠামো এবং পঠন–পাঠনের মানোন্নয়নের লক্ষ্যমাত্রা স্থির করেছে মোদি সরকার। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়েই এই কর্মসূচি সারা দেশে চালু করা হয়েছে বলে জানিয়েছিল শিক্ষামন্ত্রক। আর এই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করতেই দেখা গিয়েছিল রাজ্যের পূর্বতন সরকারকে।

শিক্ষামন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সারা দেশের মোট ১৩ হাজার ৯১টি স্কুলকে পিএম শ্রী স্কুলে উন্নীত করা সম্ভব হয়েছে। আর সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৬০। তার মধ্যে আবার রয়েছে ৪৬টি কেন্দ্রীয় বিদ্যালয় এবং ১৪টি নবোদয় বিদ্যালয়। সুতরাং যেসব স্কুলের পরিচালনভার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে সেগুলিতেই এই কাজ হয়েছে। এবার রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। সেখানে এই কাজ আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের বহু প্রাথমিক, উচ্চ প্রাথমিক, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে তা চালু আগে হয়নি। এবার সেই সুবিধা পাবে রাজ্যের পড়ুয়ারা।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?