আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাতৃবিয়োগের কারণে মোদির বাংলা সফর বাতিল, ভার্চুয়াল উদ্বোধন করবেন বন্দে ভারতের

নিজস্ব প্রতিনিধি: মাতৃবিয়োগের কারণে বাংলায় আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তাঁর রাজ্যে আসার কথা ছিল। ‘বন্দে ভারত’ (Vande Bharat) ট্রেনের উদ্বোধন-সহ একগুচ্ছ কর্মসূচিতে সশরীরে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মায়ের প্রয়াণের জেরে বাতিল করা হল সেই সফর। তবে সশরীরে না এলেও ভার্চুয়ালি (Virtual) কর্মসূচিগুলিতে যোগ দেবেন নরেন্দ্র মোদি (Narendra Modi), শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে সে কথা জানানো হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা সফর বাতিল হলেও বহাল থাকছে কর্মসূচি। এদিন ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারতের উদ্বোধন করবেন তিনি। উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতায় পোঁছনোর কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মা হীরাবেন মোদির প্রয়াণের পর সেই সফর বাতিল করেন তিনি।

শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার অসুস্থতার কারণে হীরাবেন দেবীকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শুক্রবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকালে প্রধানমন্ত্রী নিজেই টুইট করে মায়ের প্রয়াণের সংবাদ জানান। এরপর মায়ের শেষকৃত্য করার জন্য আমদাবাদে পৌঁছন তিনি। শুক্রবার সকাল ১০টার আগেই গান্ধীনগরে শেষকৃত্য করার কাজ শুরু হয় হীরাবেন দেবীর। মুখাগ্নি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ