পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হুগলির পোলবা থানার সুগন্ধা এলাকার একটি হোটেলে মধুচক্রের অভিযোগ। দিল্লি রোডের পাশে সম্প্রতি তৈরি হয়েছে তিনতলা ওই হোটেলটি। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে সেই হোটেলে হানা দিল পুলিশ। অভিযোগ, সেখানে চলছিল দেহ ব্যবসার কারবার। অভিযানে দুই যুবক, দুই যুবতী-সহ হোটেলের ম্যানেজারকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, হোটেলের ঘরে কয়েক ঘণ্টার জন্য যাতায়াত করতেন বাইরের লোকজন। তা নিয়েই স্থানীয়দের একাংশের মধ্যে তৈরি হয়েছিল সন্দেহ। আর তারপরই পুলিশের হানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলে দেহ ব্যবসা চলার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি (ডিইবি) পারমিতা মুখার্জি এবং পোলবা থানার ওসি তন্ময় বাগের নেতৃত্বে এই অভিযান চলে। পুলিশের দলে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন। অভিযানের সময় হোটেলের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকেই দুই যুবক ও দুই যুবতীকে আটক করেন পুলিশকর্মীরা। পাশাপাশি হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তাঁরা কী কারণে ওই হোটেলে এসেছিলেন, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুগন্ধার ওই তিনতলা হোটেলটি সম্প্রতি তৈরি হয়েছে। সাধারণত থাকার জন্যই সেখানে ঘর ভাড়া দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, বাইরে থেকে অনেকে এসে কয়েক ঘণ্টার জন্য ওই হোটেলে ঘর ভাড়া নিতেন। এই বিষয়টি নিয়েই স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল।শুধু ওই হোটেলেই নয়, একই রাতে পোলবার আলিনগর এবং রাজহাট এলাকার দু’টি পানশালাতেও অভিযান চালায় পুলিশ। যদিও সেখানে বেআইনি কোনও কার্যকলাপের প্রমাণ মেলেনি। ফলে ওই দুই জায়গা থেকে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।হোটেলে আদৌ বেআইনি কোনও কারবার চলছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ